এস এম এস ফ্রেন্ডশিপ ঠিক কী? নিছকই বন্ধুত্ব, না তার থেকে বড় কিছু প্রাপ্তির ইশারা? এই রহস্যময় বন্ধুত্বের জগতে নিছকই খেলার ছলে যোগদান করে এক উদ্ভিন্নযৌবনা, তরুণী কৌশিকী ও তার দাদু অনাদি তথা অ্যান্ডি। তারপর একের পর এক খুলতে থাকে এক একটা গোপনীয় ও লোভনীয় জগতের দরজা। এস এম এস-এর হাত ধরে কৌশিকীর জীবনে আসে শশাঙ্ক’র মতো মধ্যবিত্ত মানুষ, নীরব ও শুভজিতের মতো জমকালো ব্যক্তিত্ব, বন্ধুত্বের নামে আস্তে আস্তে শুরু হয় অভিনব এক খেলা। কৌশিকী কাদের সঙ্গে ঘনিষ্ঠ হবে? সে কি লোভের আবর্তে পড়ে গেল? অথবা স্বপ্ন সফল করবার জন্য মরিয়া? ‘আনন্দধারা’ উপন্যাসে নবীন কথাকারের কলমে উঠে এসেছে আমাদের নতুন সমাজ।

About the publisherView all 2,546 books →
Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.










Reviews
There are no reviews yet.