দুই সময়কে দু-প্রান্তে ছুঁয়ে আছে এই ঘাতপ্রতিঘাতময় উপন্যাস। ভিন্নভাবে বলতে গেলে, এক দুরন্ত সময়ের গর্ভে উপ্ত বীজ দীর্ঘকাল বাদে কী চেহারায় দেখা দিতে পারে, তারই আভাস ফুটিয়ে তুলতে চেয়েছেন বাণী বসু। সে-আভাস এমন-এক কাহিনির মধ্য দিয়ে— যা নিষ্ঠুর হয়েও বাস্তব, বিশেষ হয়েও বিশ্বাস্য।এ-উপন্যাসের সূচনা সত্তর দশকের সেই উত্তাল দিনগুলিতে, যখন বজ্রগর্ভ বিপ্লবের নেশায় মেতে উঠেছিল একদল তাজা তরুণ প্রাণ। ধ্বংসের উন্মাদনা ছড়িয়ে পড়েছিল কলেজ-ইউনিভার্সিটির চত্বরে-চত্বরে। প্রতিবাদ হয়ে উঠেছিল ভাঙচুর, আন্দোলন, হত্যা, পুলিশী ব্যবস্থা এক প্রতিহিংসাপ্রবণ নিমর্মর্তা। সেই অগ্নিকালেরই কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র করে এই উপন্যাস, দীর্ঘ চোদ্দ-পনের বছর বাদে যারা নতুন করে জড়িয়ে পড়ল এক দুর্ঘটনার বৃত্তে।এই দুর্ঘটনা কি আকস্মিক, নাকি অন্তর্ঘাত? নাকি অতীত-ভুলের প্রায়শ্চিত্ত?অন্যস্বাদ এক কাহিনিতে এরই উত্তর অনবদ্য বিশ্লেষণে তুলে ধরেছেন বাণী বসু।
Antarghat || অন্তর্ঘাত
Original price was: ₹350.₹280Current price is: ₹280.
In stock
In stock
14
people are viewing this product right now
| Weight | 0.3 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Binding | |
| Language | |
| Pages | |
| Publisher | |
| Publishing Year |
2 reviews for Antarghat || অন্তর্ঘাত
Only logged in customers who have purchased this product may leave a review.














– A. Sannigrahi
Good book
– B. Adhikari (verified owner)
The book seemed to be an old stock. The quality of the pages could be a bit better.