দশ বছর বয়স থেকে শিকারে যাচ্ছেন বুদ্ধদেব গুহ। বাংলা সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ জঙ্গলমহল-এর গল্প শুনিয়েই। অরণ্য তাঁর বহু জনপ্রিয় গল্প-উপন্যাসের প্রধান পটভূমি। তবে, অলঙ্কার-নির্মাণের স্বার্থে যেমন খাঁটি সোনাতেও মেশাতে হয় খাদ, তেমনই সে-সব রচনাতে স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে কিছু-কিছু কল্পনা। এই প্রথম এমন-এক রচনা উপহার দিলেন বুদ্ধদেব গুহ, যা সম্পূর্ণ নিখাদ।এ-রচনাও অরণ্যকেন্দ্রিক, তবু প্রতিটি পটভূমি অবিকল, প্রতিটি চরিত্র বাস্তব।আসাম-বাংলা-বিহার-ওড়িশার বিস্তীর্ণ যে-বনাঞ্চল ফিরে-ফিরে এসেছে তাঁর নানান সৃষ্টিতে, সেইসব অঞ্চল কীভাবে জড়ানো তাঁর শিকারী-জীবনের অনুষঙ্গে, এ-গ্রন্থের খণ্ডে-খণ্ডে সে-কথাই শুনিয়ে চলেছেন বুদ্ধদেব গুহ।এই দ্বিতীয় খণ্ডে তিনি শুনিয়েছেন ওড়িশার বনে-জঙ্গলে ঘুরে বেড়ানোর অপরূপ স্মৃতি-অভিজ্ঞতার কথা। ১৯৫৯ থেকে ১৯৭২— এই পনেরো বছরে নিয়মিত তিনি ছুটে গেছেন ওড়িশায়। কখনও এক বছরেই দু-তিনবার। এই খণ্ডে সেই সমূহ স্মৃতিকে ফিরিয়ে এনেছেন বুদ্ধদেব গুহ। শুনিয়েছেন টুল্বকার ভীমধারা আর পুরুনাকোটের পথের কথা, বিরিগড়ের চন্দনী আর ফুলবনীর ফুলমণির কথা, লবঙ্গীর গেণ্ডুলিবনের পূর্ণিমার চাঁদ আর বাঘমুণ্ডার হাতিগিজা পাহাড়ের কথা। এই পটভূমিকায় গড়ে-ওঠা তাঁর অজস্র গল্প-উপন্যাসের কথাও।শিকারজীবনের স্মৃতিকথা, তবু শিকার যেন উপলক্ষ এই বইতে। লক্ষ্য: প্রকৃতির অন্দরমহলের কিছু আশ্চর্য মানুষের দুর্লভ সাহচর্যের ‘মনমৌজী জবান’-এ বর্ণনা। সেই বর্ণনার গুণেই এ-রচনা আদ্যন্ত সরস ও উপভোগ্য।
বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহ পেশাগত দিক থেকে পূর্বভারতের একজন ব্যস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথচ একইসঙ্গে এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম। দশ বছর বয়সে শিকার শুরু করেছিলেন। কিন্তু এখন একেবারেই করেন না। এবং শিকারী বলে পরিচিত কখনও হতে চান না। তবে বন-জঙ্গল খুব ভালবাসেন এবং প্রায় বনে-জঙ্গলে ঘুরে বেড়ান। কিছুকাল আগেই আফ্রিকার বনে-জঙ্গলে ঘুরে এসেছেন। বহু বিচিত্র ও ব্যাপ্ত অভিজ্ঞতাময় তাঁর জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, ইউ এস এ, হাওয়াই, জাপান ও থাইল্যান্ড এবং পূর্ব আফ্রিকা তাঁর দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষদের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। সাহিত্য রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়ো—এই মতে বিশ্বাসী তিনি। ‘জঙ্গলমহল’—তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ। অতি অল্পকালের মধ্যেই প্রতিষ্ঠিত। তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘকাল ধরে অন্যতম বেস্ট সেলার। ছোটদের জন্য প্রথম বই—‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। আনন্দ পুরস্কার পেয়েছেন, ১৯৭৭ সালে। প্রখ্যাতা রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ তাঁর স্ত্রী। সুকণ্ঠ বুদ্ধদেব গুহ নিজেও একদা রবীন্দ্রসংগীত শিখতেন। পুরাতনী টপ্পা গানেও তিনি অতি পারঙ্গম। টি-ভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তাঁর একাধিক গল্প-উপন্যাস।
Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Language

Pages

ISBN

Publishing Year

Publisher

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now