0 0

Frequently bought together

Total price: ₹765

ভূপেন্দ্রনাথ দত্ত (১৮৮১-১৯৬১)  ভারতে কমিউনিস্ট ভাবধারা প্রচারের অগ্রদূত। একই সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলন ও সমাজবাদী আন্দোলনের মধে তিনি যোগসূত্র স্বরূপ। জাতীয় বিপ্লববাদী তত্ত্ব সমিতির কাছে প্রথম যৌবনে যোগ দিয়েছিলেন তিনি। সহযোগীদের সঙ্গে বার করেছিলেন সাপ্তাহিক যুগান্তর। পরবর্তীকালে নানা অভিজ্ঞতার প্রতিঘাতে ভূপেন্দ্রনাথ আকৃষ্ট হন সমাজবাদ-এর দিকে। ১৯২৫-এ জার্মানি থেকে দেশে ফেরার পর ছাত্র-যুবদের মধ্যে মার্কসবাদ প্রচারের কাজে নামেন তিনি। তারই সঙ্গে কলকাতার পরিবহন শিল্পে ট্রেড ইউনিয়ন, আর লেনিন-এর নির্দেশমতো গ্রামে গ্রামে কৃষক সমিতি গড়ার উদ্যোগ নেন। ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত না-হয়েও আমরণ সোভিয়েত যুক্তরাষ্ট্র তথা ভ্লাদিমির লেনিন ও জোসেফ স্তালিন-এর গুণগ্রাহী থেকে যান। আর রচনা করেন বাঙলার সামাজিক ইতিহাস, প্রগতি সাহিত্য ইত্যাদি বিষয়ে কয়েকটি মৌলিক বই ও অজস্র নিবন্ধ।

ভূপেন্দ্রনাথের অর্ন্তজীবনের বিকাশধারা জানা যাবে এই বইটি থেকে। রাশিয়ার মহাফেজখানায় রাখা, এতকাল অপ্রকাশিত কয়েকটি দলিল এই নতুন সংস্করণে সংযুক্ত হলো।

Weight 0.003 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Ramkrishna Bhattacharya

View all