কয়ারিয়া নামের যে গাঁয়ে আমি বেড়ে উঠেছি, তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী। সেই নদী আমায় উপহার দিয়েছিল এক আশ্চর্য অনুভবের শৈশব। নদী মানুষকে জীবন শেখায়, একথা চিরন্তন। কিন্তু সে যে শৈশবকে এমন বর্ণময় করে তোলে, আর বুকের ভেতর গেঁথে দেয় এমন অজস্র গল্পের বসতি, তা বোধহয় আমার শৈশবের বন্ধুদের মধ্যে আমিই জেনেছি সবচেয়ে বেশি। না হলে আমার সব লেখা কিংবা গল্পেই শৈশব এসে এমন করে উঁকি দিয়ে যাবে কেন? আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, ‘আপনার লেখার অনুপ্রেরণা কে?’ আমি চট করে উত্তর দিই, ‘আমার শৈশব।’ সত্যিই তাই। যে দুরন্ত শৈশব আমি কাটিয়েছি, তা আমাকে চিনিয়েছে জীবন। অনুভব করিয়েছে বোধ ও বন্ধন। ‘গল্পঘর’ মূলত আমার শৈশবের সেই বোধ ও বন্ধনেরই গল্প। কিংবা সকলেরই। কারণ, আমাদের শৈশব তো সেই একই-অপার কৌতূহল আর তুমুল মুগ্ধতার অন্য নাম। সেখানে অজানাকে জানা আর অচেনাকে চেনাই যেন হয়ে ওঠে জীবন। সেই জীবনে আমরা রঙবেরঙের পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই ইচ্ছের আকাশে।সেখানে স্বপ্নরা সীমাহীন। বেঁচে থাকা আনন্দময়। সেই আনন্দময় জীবন আমাদের অগোচরে ক্রমশই খুলে দিতে থাকে নব নব ভাবনার ভুবন। সেই ভাবনা আমাদের অকপটে চেনাতে থাকে আলো ও অন্ধকার, ভালো ও মন্দ। জীবন ও জগৎ, মন ও মানুষ। ‘গল্পঘর’ আমাদের সেই অকপট শৈশবের ভানহীন ভাবনার ভুবনও।
Golpoghor (Kishor Golposonkolon) || Sadat Hossain || গল্পঘর (কিশোর গল্পসংকলন) || সাদাত হোসাইন ||
Original price was: ₹380.₹278Current price is: ₹278.
27% off
You save ₹102
Inclusive of all taxes
Condition✓New
Currently unavailable
Out of stock right now. Get an email the moment it is back.
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
| Weight | 0.5 kg |
|---|---|
| ISBN | |
| Binding | |
| Language | |
| Pages | |
| Condition | New |
Only logged in customers who have purchased this product may leave a review.















Reviews
There are no reviews yet.