0 0

Frequently bought together

Hindutwabader Arthaniti Lav Kar? || Shamik Lahiri || হিন্দুত্ববাদের অর্থনীতি লাভ কার? || শমীক লাহিড়ী Placeholder Placeholder
Total price: ₹380

গত এক দশকে ভারতীয় অর্থনীতিকে ঘিরে দুটি সম্পূর্ণ ভিন্ন ছবি সামনে এসেছে। একদিকে বলা হয়েছে, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির একটি; ভারতীয় কর্পোরেট সংস্থাগুলি বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে; কয়েকজন শিল্পপতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় উঠে এসেছেন।

অন্যদিকে একই সময়ে বেকারত্ব, আয়-বৈষম্য, মূল্যবৃদ্ধি, কৃষি সংকট, ক্ষুদ্র শিল্পের দুরবস্থা এবং মধ্যবিত্তের ক্রমবর্ধমান আর্থিক চাপ নিয়েও প্রশ্ন উঠেছে। এই দুই ছবির মধ্যে কোনটা ভারতের বাস্তব অর্থনীতিকে বেশি প্রতিফলিত করে?

এই বইয়ের উদ্দেশ্য হলো গত এক দশকের অর্থনৈতিক নীতি, সরকারি তথ্য, বাজেট, বিভিন্ন গবেষণার প্রতিবেদন এবং উপলব্ধ পরিসংখ্যানের আলোকে কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা – এই অর্থনৈতিক নীতিতে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছেন, আর তার মূল্য কে বা কারা দিচ্ছেন?

মানুষের হাতে কি কাজ আছে? কৃষক কি ন্যায্য দাম পাচ্ছেন? একজন যুবক কি শিক্ষার পর সম্মানজনক চাকরি পাচ্ছেন? একজন অসুস্থ মানুষ কি চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন? একটা মধ্যবিত্ত পরিবার কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারছে?

এই বইয়ে বর্তমান ভারতের একটি সামগ্রিক অর্থনৈতিক ছবি, প্রচুর তথ্য সহকারে সাবলীল ভাবে সহজ বাংলায় সাধারণের উপযোগী করে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা এবং সাধারণ পাঠক এই বই পাঠ করে সমৃদ্ধ হবেন।

Weight 0.5 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now