নন্দকিশোর বয়সেও কিশোর। মাকে হারিয়েছে দু’বছর বয়সে। একে-একে দিদিকে, বাবাকে। বাবার মৃত্যুর পর সৎ মায়ের সংসারে ঠাঁই হল না নন্দর। সে এসে জুটল একদা-জমিদার, দাদু অঘোরনাথ চৌধুরীর আশ্রয়ে। নন্দর বয়স তখন বছর পনের। রোগা, প্যাংলা চেহারা, অথচ পেটে সর্বগ্রাসী খিদে। দারুণ দস্যি, তার উপর হাতটানের কু-অভ্যাস। তার নষ্টামিতে চৌধুরীবংশের সুনামেও টান পড়ার উপক্রম। এহেন নন্দর কপালে নাকি রাজচক্রবর্তীর সুলক্ষণ। শ্মশানতলার শিবমন্দিরে এসে উঠেছেন এক বামাচারী তন্ত্রসাধিকা। সেই ভৈরবই নন্দর কপালে দেখলেন এই অদৃশ্য রাজটিকা! কিন্তু সত্যিই কি তাই? নন্দ কিন্তু অচিরেই দাদুর আশ্রয় ছেড়ে পাকাপাকিভাবে হাজির হল ভৈরবীর আস্তানায়। শুরু হল পিছুটানহীন এক কিশোর ও এক সন্ন্যাসিনীর মধ্যে অদ্ভুত সম্পর্ক। তন্ত্রসাধনার বহু গূঢ় রহস্যের কথা যেমন সেই বিচিত্র সম্পর্কের টানাপোড়েনে, আবার তারই মধ্য দিয়ে গড়ে উঠেছে এক নতুন স্বাদের কৌতূহলকর কাহিনী।
Sunil Gangopadhyay
Sunil Gangopadhyay was an Indian poet, novelist, short story writer, and critic. He played a key role in modernizing Bengali poetry and co-founded the 1953 avant-garde poetry magazine Krittibas.











Reviews
There are no reviews yet.