0 0

Frequently bought together

এই সংকলনে রয়েছে ভিন্ন স্বাদের তিনটি কিশোর উপন্যাস। প্রথম উপন্যাস ‘মানিকচৌরির ভূতবাংলো’ আদতে একটি রহস্য কাহিনি। রহস্যের কেন্দ্রবিন্দুতে অঙ্কের একটি জটিল ধাঁধা। একরাশ মজা আর সাসপেন্সের মধ্য দিয়ে ধাঁধার সমাধান হল, পাওয়া গেল একটা মূল্যবান আংটি। কিন্তু এরপরেই কাহিনিতে এল নতুন মোড় যা চমকে দেবে পাঠককে।

‘প্রফেসর হুঁশিয়ারের আশ্চর্য উদ্যান’ সর্বার্থেই সুকুমার রায়ের প্রতি লেখকের শ্রদ্ধার্ঘ্য। এই উপন্যাসের সব চরিত্রই সুকুমার সৃষ্ট বিভিন্ন কাহিনি থেকে তুলে আনা। পাগলা দাশু, ভোলানাথ, পালোয়ান, কাক্কেশ্বর কুচকুচে, হাঁসজারু, গোমড়াথেরিয়াম——সবাইকে নিয়ে নানা মজার উপাদানে ভরপুর এক জমজমাট উপন্যাস। বাংলা সাহিত্যে এমন প্রয়াস সম্ভবত এই প্রথম।

‘ভুবনভাঙার ভূত’ উপন্যাসে এক দায়িত্বশীল অশরীরী হাজির হয়েছে সশরীরে। তার উপদ্রব থেকে বাঁচতে একজোট হল ভুবনভাঙার কিছু মজাদার মানুষ। তারাই আবার কাহিনির পরবর্তী অংশে ঐ ভূতের নেতৃত্বেই ঝাঁপিয়ে পড়ল একটা দুর্ধর্ষ ডাকাতদলকে নাকাল করতে। যেন এক রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচ দেখার অনুভূতি।

তিনটি উপন্যাসেই লেখক কৈশোরের রোমাঞ্চপ্রিয়তাকে সর্বজনীন কৌতূহলে রূপান্তরিত করতে পেরেছেন অনায়াস দক্ষতায়। তাই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এই রসোত্তীর্ণ কাহিনি তিনটি ইতিমধ্যেই সব বয়সের পাঠকের মনে সাড়া ফেলেছে—এখানেই গ্রন্থটির সার্থকতা।

Weight 0.3 kg
Language

Publishing Year

Binding

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by KRISHNENDU DEB

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now