Frequently bought together

Patalpurer Banshiwala (পাতালপুরের বাঁশিওয়ালা) || Shrabanti Majumder Kolkatay Feluda || Satyajit Ray || কলকাতায় ফেলুদা || সত্যজিৎ রায় Sonar Jhapi || Deb Sahitya Kutir || সোনার ঝাঁপি || দেব সাহিত্য কুটির
Total price: ₹553

তিথি নক্ষত্র আজ থাক

নিয়মের বাইরে বেরিয়েই তোমায় চেয়েছি

 

দ্যাখো এই সকালেও কত পাখি উড়ে গেলো

কাজকর্ম কমে এলে তুমি বোলো

এবারের জন্মদিনে আমরা

বাঁশিওয়ালার বাড়ি যাব

 

বাড়ি কোথায়!

শুধু এই গলি সেই পথ…

কোথাও জারুল কোথাও পলাশ…

 

শোনো খুঁজে টুজে না পেলে রেগে যেও না

 

জানোই তো অগৃহী প্রেমিকেরা

অমন বাউণ্ডুলে হয়

 

আমিও তো কতদিন

তোমার ঘরের চৌকাঠে রেখেছি পা

উপরে আকাশ নীচে বিষাদ নিয়ে

দেখেছি শূন্যতা…

 

আমার বিশ্বাস পৃথিবীতে বার বার

ফিরে আসে নিভৃত যোগিনী…

 

পাতালপুরের বাঁশিওয়ালার মতো

মুখোমুখি বাসনায় আমিও কী

জন্ম জন্ম ধরে তোমাকে খুঁজিনি…

Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.