মৃগনাভি চারজন ডাকাতের গল্প। এক জ্যোৎস্নারাতে একটা নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর ওদের মধ্যে একজন কীসের অনুশোচনা বা অনুপ্রেরণায় দগ্ধ হয়ে দল ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। অনেক বছর পর অন্যরকম মানুষ হয়ে ফিরে আসে। এরপর থেকে সে যেন সব সময় আনন্দিত থাকে, যেন সব সময় ঠোঁটে একটা হাসি ধারণ করে বেঁচে থাকে। অন্যরা পছন্দ করে না ওর হাসি এবং ওকে হত্যা করে। মরার পরও ওর ঠোঁটে সবাই দেখতে পায় ওই হাসি। হতভম্ব ও বিভ্রান্ত হয়ে এবার ওদের মধ্যে থেকে আরও একজন ডাকাত নিরুদ্দেশ হয়ে যায়। ঈশ্বরের করুণা গল্পে এক মৃত্যুপথযাত্রী কিশোর ঈশ্বরের কাছে প্রার্থনা করে মৃত্যু থেকে রেহাই পায় না, কিন্তু মারণযন্ত্রণা থেকে মুক্তি পেয়ে শান্তিতে মরার আশীর্বাদটুকু লাভ করে। রাজার জ্ঞানতৃষ্ণা গল্পে এক তরুণ কবি অর্জন করে কাব্যসাধনার চেয়েও মহত্তর কোনও সাধনার উপলব্ধি ও আনন্দ এবং কবিতা লেখা ছেড়ে দেয়। ঈশ্বর, মানুষ ও নাটক-এর পটভূমি প্রাচীন গ্রীক নাট্যশালা দেলাস-এর ভগ্নস্তূপ। সেখানে তিনজন আধুনিক নরনারীর জীবন নিয়ে যে নাটক অনুষ্ঠিত হয় সেটা যেন যিশুর ছদ্ম-যন্ত্রণা ও ছদ্ম-মৃত্যুকে স্মরণ করায়। জাদুকর এক গ্রামে এসে এমন এক জাদু-প্রদর্শনের প্রতিশ্রুতি সবাইকে দেয় যাতে অংশগ্রহণ করলে জীবন পরম আনন্দে ভরে উঠবে। কিন্তু গ্রামবাসীদের কেউই ওই জাদুতে অংশগ্রহণ করতে রাজি হয় না। অনেকটা কথকতা, রূপকথা বা প্যারাবল-এর ভঙ্গিতে লেখা এই গল্পগুলি বাংলা সাহিত্যে একেবারে নতুন সম্পদ। এই রচনা আশ্চর্য কল্পনা ও চিত্রকল্পে উদ্ভাসিত, প্রগাঢ় আইডিয়া ও নান্দনিক রসে সমৃদ্ধ। ক্ষীণকায় গল্পগ্রন্থটিতে দেবর্ষি সারগী যেন গল্প পড়ার আদিম সুখ ও স্বাদ আবার ফিরিয়ে দিয়েছেন আধুনিক মানুষকে।
Rajar Jnantrishna || Debarshi Sarogi || রাজার জ্ঞানতৃষ্ণা || দেবর্ষি সারগী
₹250 Original price was: ₹250.₹200Current price is: ₹200.
20% off
You save ₹50
Inclusive of all taxes
Condition✓New
Currently unavailable
Out of stock right now. Get an email the moment it is back.
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.
More books by Debarshi Sarogi
View all-
Duti Uponyas || Devarshi Sarogi || দুটি উপন্যাস || দেবর্ষি সারগী
Debarshi Sarogi₹300Original price was: ₹300.₹255Current price is: ₹255. -
UPANYAS SAMAGRA VOL 2 || DEBARSHI SARAGI || উপন্যাস সমগ্র খণ্ড ২ || দেবর্ষি সারগী
Debarshi Sarogi₹450Original price was: ₹450.₹383Current price is: ₹383. -
Uponyas Sangraha || Debarshi Sargi
Debarshi Sarogi₹460Original price was: ₹460.₹391Current price is: ₹391.
Related Products
-
Sonar Jhapi || Deb Sahitya Kutir || সোনার ঝাঁপি || দেব সাহিত্য কুটির
Rated 5.00 out of 5₹100Original price was: ₹100.₹85Current price is: ₹85. -
Surjodoyer Age || Sathi Das || সূর্যোদয়ের আগে || সাথী দাস
Sathi Das₹550Original price was: ₹550.₹468Current price is: ₹468. -
Sudhir Chakraborty Rachanabali (VOL-6) || সুধীর চক্রবর্তী রচনাবলী খণ্ড ৬
Sudhir Chakraborty₹800Original price was: ₹800.₹680Current price is: ₹680. -
Galpo Samagra || Narayan Gangopadhyay || গল্প সমগ্র || নারায়ণ গঙ্গোপাধ্যায়
Narayan Gangopadhyay₹1500Original price was: ₹1500.₹1275Current price is: ₹1275. -
Bibhutibhushan Bandyopadhyay Upanyas Samagra Set of 2 Volumes || বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস সমগ্র ২টি খণ্ড একত্রে
Rated 5.00 out of 5Bibhutibhushan Bandyopadhyay₹800Original price was: ₹800.₹560Current price is: ₹560. -
Prohelika Series || 6 Upanyas Samagra Volume-4 || প্রহেলিকা সিরিজ || ৬ উপন্যাস সমগ্র খণ্ড-4
Khagendranath Mitra, Pareschandra Sebgupta₹150Original price was: ₹150.₹128Current price is: ₹128.











Reviews
There are no reviews yet.