পাহাড়ের কোলে ছোট্ট এক জনপদ রংঝুরি। ডুয়ার্স আর ভুটান এসে মিশেছে সেখানে। ক্রিকেট টুর্নামেন্ট খেলতে জলপাইগুড়ি থেকে রংঝুরিতে এসেছে সবুজ সংঘ। টিমের ক্যাপ্টেন চপল। ভুলুর উচ্চারণে অবশ্য ‘চপ্পল’। সঙ্গে এসেছেন গবাদাদু, ডাকুকাকু, হিগিনজেঠু আর সনাতনকাকু। প্রত্যেকেই মজাদার চরিত্রের মানুষ। রংঝুরিতে ইদানিং শুরু হয়েছে নানা গোলমেলে কাণ্ড। কবর খুঁড়ে একজনের শবদেহ চুরি হয়েছিল সম্প্রতি। শশ্মশানে দাহ করতে আসা একটা বেওয়ারিশ লাশ গায়েব হল এবার। শান্তশিষ্ট এই পাহাড়ে তলে তলে হাড়বাজার চলছে বলে সন্দেহ করছে পুলিশ। রংঝুরিতে এসে চপলদের আলাপ হল ড্যানিয়েল ডুকপা আর গগন সিংহানিয়ার মতো কিছু স্থানীয় মানুষের সঙ্গে। তাদের মধ্যে কারও কারও আচরণ সন্দেহজনক। মন্ত্রপুত জল নিতে গ্যালসিন লামার গুক্ষায় এসেছিল তারা। পুজোর আসনে দেখতে পেল মড়ার মাথার খুলি আর মানুষের পায়ের হাড়। কী হল তার পর? হাড়বাজার চক্রের কিংপিন আসলে কে?

ডুয়ার্সের স্রোতস্বিনী নদীর মতোই গতিময় এই উপন্যাস। এই কাহিনির একপিঠে হাসি-মজার নির্ভেজাল ফুলঝুরি। উলটো পিঠে ক্রমশ ঘনীভূত হয়েছে জটিল রহস্য। সেই রহস্যের জট কুশলী দক্ষতার সঙ্গে খুলেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। ‘হু ডান ইট’ গোত্রের বেশিরভাগ বইয়ের মতো কে অপরাধী জেনে ফেলার পর এই কাহিনি আকর্ষণ হারিয়ে ফেলে না। কেননা রংঝুরি রহস্য একবার নয়, বার বার পড়ার মতো উপন্যাস।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Publisher

Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.