Frequently bought together

রুকু তার বাবার ইজিচেয়ারে পায়ের ওপর। পা তুলে আধশোয়া হয়ে মৌজ করে বই পড়ছে। মেঝেতে, অল্প দূরে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে সুকুর আদরের বেড়াল, শেলি। শুয়ে আছে নরম একটা আসনের ওপর। আর সুকু বসে আছে আর একটু দূরে, মেঝেতে, জানালার কাছে। বাবা তাকে ভীষণ একটা কাজের ভার দিয়ে গেছেন। সেই কাজেই সুকু ব্যস্ত। একটা ব্রাউন কাগজের ওপর নানা মাপের, বিভিন্ন আকারের টোব্যাকো পাইপ ছড়ানো। চকচকে একটা লোহার কাঁটা দিয়ে সুরু পাইপ পরিষ্কার করছে।
জকু পড়াতেই তন্ময়। সাংঘাতিক বই। আফ্রিকার গা-ছমছম-করা গভীর অরণ্যে গোরিলা বেরোল বলে। রুকুর ডান-পা মাঝে মাঝে দুলছে। দুলতে দুলতে একবার-দু’বার শেলির গায়ে লাগছে। এক পেট মাছ ভাত খেয়ে শেলির নেশা হয়ে গেছে। ঘুমে একেবারে কাদা। রুকুর পা লাগলেও ঘুমের কোনও অসুবিধে হচ্ছে না। রুকু বুঝতে পারছে মাঝে মাঝেই তার ডানপায়ের বুড়ো আঙুলটা নরমমতো কী একটার ঠেকে নিরে আসছে। বইয়ের পাতা থেকে চোখ তুলে দেখার মতো অবস্থায় সে নেই।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Sanjib Chattopadhyay
About the author

Sanjib Chattopadhyay

A legendary Bengali author celebrated for his sharp satirical wit and profound spiritual literature.

Sanjib Chattopadhyay is a premier contemporary Bengali writer renowned for his sharp satire of urban middle-class life. He is best known for masterfully capturing family dynamics in classic novels like Lotakambal. Beyond humor, he is highly revered for his acclaimed spiritual biographies of Sri Ramakrishna and Swami Vivekananda.

View all 170 books →

Recently Viewed