0 0

Frequently bought together

বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা উপন্যাসের ধারা যথেষ্ট প্রাচীন। উনিশ শতকের শেষ দিকে প্রিয়নাথ মুখোপাধ্যায় লিখেছিলেন ‘দারোগার দপ্তর’। সেই শুরু থেকে সময়ের পথ বেয়ে ধীরে-ধীরে সাবালক হয়ে উঠেছে বাংলা রহস্য উপন্যাস। কয়েকটি খণ্ডে সেই ঐতিহ্যময় ধারাটিকে মলাটবন্দি করার প্রয়াসেই এই পদক্ষেপ। প্রকাশিত এই প্রথম খণ্ডে রয়েছে সম্পাদকের বাছাই করা সেরা পনেরোটি রহস্য উপন্যাস। লিখেছেন প্রিয়নাথ মুখোপাধ্যায়, দীনেন্দ্রকুমার রায়, পাঁচকড়ি দে, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বুদ্ধদেব বসু, গজেন্দ্রকুমার মিত্র প্রমুখ। রহস্য সাহিত্যের একনিষ্ঠ পাঠক ও বিশিষ্ট লেখক অনীশ দেব অনন্য নিষ্ঠা ও যত্নে সম্পাদনা করেছেন এই ক্লাসিক গ্রন্থটি।

সূচি:
প্রিয়নাথ মুখোপাধ্যায় – অদ্ভুত হত্যা
দীনেন্দ্রকুমার রায় – ঝোপে ঝোপে নেকড়ে
পাঁচকড়ি দে – মায়াবী
সুরেন্দ্রমোহন ভট্টাচার্য – হত্যা-বিভীষিকা
মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় – তারকার মৃত্যু
হেমেন্দ্রকুমার রায় – রহস্যের আলো-ছায়া
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় – বেণীসংহার
প্রমথনাথ বিশী – শাহী শিরোপা
শিবরাম চক্রবর্তী – বর্মার মামা
মনোরঞ্জন ভট্টাচার্য – সোনার হরিণ
প্রেমেন্দ্র মিত্র – গোয়েন্দা হলেন পরাশর বর্মা
নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় – উদাসীবাবার আখড়া
প্রভাবতী দেবী সরস্বতী – কারাগারে কৃষ্ণা
বুদ্ধদেব বসু – ভূতের মতো অদ্ভুত
গজেন্দ্রকুমার মিত্র – হায়নার দাঁত
পরিশিষ্ট

Weight 1.5 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Anish Deb

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now