Frequently bought together

Total price: ₹515

“এই শহরে আদমসুমারী হয়, প্রতিটি লোককে গোনা হয়। মিউনিসিপ্যালিটির কাছে শহরের প্রতিটি বাড়ি আর প্রতি ছটাক জমির খতিয়ান আছে। ব্যাঙ্কগুলোর কাছে আছে আমাদের সঞ্চিত টাকার খবর। রাজনৈতিক দলগুলোর কাছে নিখুঁত হিসেব আছে কে কোন দলের অথবা কে কোন দল ঘেঁষা অথবা ই ভি এম-এ কার আঙুল কোন সুইচ দাবাবে। কিন্তু আমি বুঝে গেছিলাম ফালি আলোদের খবর কেউ রাখে না। এই শহরে ফালি আলোদের খবর একমাত্র আমি রাখতাম।”

সিন্দবাদ খবর রাখত গোটা দুনিয়ার। অন্তত সে তাই ভাবত আকাশের তারারা বদলে যাবার আগে। কিন্তু গল্পের জাদুওয়ালা নগরেও সিন্দবাদ তার সেই অভিযানের গল্প কাউকে শোনায় নি। সবাই জানে সিন্দবাদ নাবিকের সাতবার সমুদ্র যাত্রার আজব কিস্‌সা। তার এই অষ্টম যাত্রার কাহিনি আজো অকথিত।

অকথিত থেকে যায় অনেক গল্প যাদের কোনোদিন লেখা হয় না। যাদের লিখতে নেই। তবু না লেখা গল্পেরা কখনো সফল হয় নিজে থেকে বইয়ের মধ্যে ঢুকে যেতে এবং সূচিপত্র সব বদলে যায়। সাবধান।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed