Frequently bought together

আচ্ছা, কল্পনা করুন শ্রী কৃষ্ণের পার্সোনাল ডায়েরি আপনার হাতে চলে এসেছে। সেই ডায়েরিতে কী লেখা রয়েছে দেখতে পাবেন বলে আপনার মনে হয়? গোটা দিন তুমুল যুদ্ধের পর কীভাবে নিজেদের সন্ধ্যা কাটাতেন মহারথীরা? অশ্বত্থামা নামের হাতিটিকে না মেরেও কীভাবে দ্রোণাচার্যকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করতে পারতেন পাণ্ডবেরা? রামায়ন মহাকাব্য হিসেবে সুপারহিট হওয়ার পর কোন গাইডলাইন মেনে মহাভারত লেখায় হাত দেন বেদব্যাস? যে টিকার ব্যবহার আজ বহুল প্রচলিত, তার মুল তত্ত্ব কি দ্বাপরেও জানা ছিল? আর থাকলেও, কোথায় ব্যবহার হয়েছিল? দুই মহাকাব্যের দুই নায়িকার মধ্যে যদি কিছুক্ষনের জন্য দেখা হত, সেক্ষেত্রে তারা কী বিষয়ে আলোচনা করতেন? অথবা জীবনের শেষ রাত্রে কর্ণের সঙ্গে শ্রী কৃষ্ণের দেখা হলেই বা কী আলোচনা হত দু’জনের মধ্যে? প্রথম দিন যুদ্ধের পর কী কারণে ভীম নিজের লাঞ্চ শেষ না করেই শিবিরে ফিরে এসেছিলেন যুধিষ্ঠিরের কাছে ঘ্যানঘ্যান করেছিলেন? আমাদের মহাকাব্যের কোন কোন অংশে কিছুটা সংশোধনের প্রয়োজন রয়েছে? ভগবান বিষ্ণুর জীবন কি সত্যই ততটা সুখের যতটা বাইরে থেকে দেখে মনে হয়?
এই ধরনের কিছু প্রশ্নের উত্তর ত পাবেনই, সঙ্গে পাবেন পুরাণের কিছু চিত্তাকর্ষক কাহিনীর নতুন আঙ্গিকে সরস পরিবেশন। সঙ্গে ভাগবদগীতা এবং উপনিষদের মূল শিক্ষার ধারণাও করে ফেলতে পারবেন অল্প কথায়।
তবে সবচেয়ে বড় লাভ হচ্ছে এ বই পড়ে কিছুক্ষন হাসির জগতে হারিয়ে যেতে পারবেন। মুচকি, ফিক ফিক, বা ঠা ঠা করে অট্টহাস্য – কিছুই বাদ যাবে না। তাই ট্রেনে-বাসে-ট্রামে এ বই না পড়াই ভালো কারন আশেপাশের মানুষ আপনার আচমকা ওভাবে হেসে ওঠাকে ভালো চোখে নাও দেখতে পারেন।
এক কথায় বলতে গেলে সুকুমার রায় বা পরশুরামের দেখিয়ে যাওয়া পথ ধরে লেখক আরও বেশ কিছুটা এগিয়ে গেছেন ‘শ্রীকৃষ্ণের ডায়েরি’ নামক গ্রন্থে।
Weight 0.4 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now