₹550Original price was: ₹550.₹440Current price is: ₹440.
20% offYou save ₹110Inclusive of all taxes
এ-গ্রন্থ শুধুই সমগ্র রামকৃষ্ণ কথামৃত-এর সম্পূর্ণ ব্যাখ্যা নয়, শ্রীরামকৃষ্ণের যাঁরা গৃহী ও ত্যাগী শিষ্য এবং তাঁর পুণ্য সাহচর্য যাঁরা লাভ করেছিলেন, তাঁদের সর্বাঙ্গীণ পরিচিতি যেমন এতে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে-ওঠা রামকৃষ্ণ-মঠ ও মিশনের নানান শাখা সম্পর্কেও বহু অজ্ঞাত তথ্যে সমৃদ্ধ এক সামগ্রিক পরিচয়ও এই গ্রন্থে।
Currently unavailable
Out of stock right now. Get an email the moment it is back.
Cash on delivery available
Easy 7-day returns
100% secure payments
We deliver worldwide
Shipping charges will be shown at the final cart / checkout page
‘শ্রীম’ কথিত শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত গ্রন্থের আবেদন ক্রমবর্ধমান। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখে সর্বকালের সর্বজনীন আধ্যাত্মিক তত্ত্ব এই গ্রন্থে অতি সহজ, সরল ও সরসভাবে পরিবেশিত হয়েছে। এই গ্রন্থেরই এক অনন্য ভাষ্য এই বই, তব কথামৃতম্। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার-এর অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ কৃত শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত-এর ব্যাখ্যা বেশ কয়েক বছর ধরে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের জনসাধারণকে আনন্দ দিয়ে আসছে। তাঁর ভাষণ ও আলোচনার প্রধান বৈশিষ্ট্য এই যে, এমন সহজ ও সাবলীল এক ভঙ্গিতে তিনি বলেন, যাতে গভীর ও দুরূহ তত্ত্বও সাধারণ মানুষের কাছে প্রাঞ্জল ও আকর্ষণীয় হয়ে ধরা দেয়। জনসাধারণের ব্যাপকতর অংশের কথা মনে রেখে লোকেশ্বরানন্দজী মহারাজকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, তিনি যেন কথামৃত-এ বিধৃত শ্রীশ্রীঠাকুরের বাণীর একটি ভাষ্যালোচনা-গ্রন্থ প্রণয়ন করেন। সেই অনুরোধেরই ফলশ্রুতি, তব কথামৃতম্।এ-গ্রন্থ শুধুই সমগ্র রামকৃষ্ণ কথামৃত-এর সম্পূর্ণ ব্যাখ্যা নয়, শ্রীরামকৃষ্ণের যাঁরা গৃহী ও ত্যাগী শিষ্য এবং তাঁর পুণ্য সাহচর্য যাঁরা লাভ করেছিলেন, তাঁদের সর্বাঙ্গীণ পরিচিতি যেমন এতে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে-ওঠা রামকৃষ্ণ-মঠ ও মিশনের নানান শাখা সম্পর্কেও বহু অজ্ঞাত তথ্যে সমৃদ্ধ এক সামগ্রিক পরিচয়ও এই গ্রন্থে।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের শিক্ষা ও সংস্কৃতির জগতে বহু পরিচিত এক ব্যক্তিত্ব। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান ‘নরেন্দ্রপুর’-এর রূপকার তিনি। স্বামী বিবেকানন্দের আদর্শে পশ্চিমবঙ্গের গ্রামগঠন, বস্তি-উন্নয়ন এবং যুবশক্তির বিকাশের ক্ষেত্রেও তাঁর চিন্তা, অনুপ্রেরণা ও নেতৃত্বের প্রভাব অনস্বীকার্য। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি-কেন্দ্র রামকৃষ্ণ মিশন ইনস্টিট্যুট অব কালচার-এর অধ্যক্ষ।একজন বিশিষ্ট শিক্ষাবিদ্এবং ভারতীয় দর্শন ও রামকৃষ্ণ-বিবেকানন্দ-সাহিত্যের একজন পারঙ্গম হিসেবে দেশে ও বিদেশে বহুবার তিনি আমন্ত্রিত। অক্সফোর্ড কেম্ব্রিজ সরবন এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও রামকৃষ্ণ-বিবেকানন্দ-ভাষান্দোলন সম্পর্কে তিনি ভাষণ দিয়েছেন। এ ছাড়াও দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিনি যখন ভাটিকানে যান, পোপের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।সম্প্রতি সোভিয়েত রাশিয়ার রাইটার্স ইউনিয়ন ও অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর বিশেষ আমন্ত্রণে তিনি মস্কো ও লেনিনগ্রাদ ভ্রমণ করে এসেছেন।
Readers love this book — 100% of ratings are 4 stars or more.
Summarised from 2 customer reviews
2 reviews for Taba Kathamritam || Swami Lokeshwarananda || তব কথামৃতম || স্বামী লোকেশ্বরানন্দ
Rated 4 out of 5
–Aditi Sannigrahi
Good
Rated 5 out of 5
–Anirban Ghosh
এতটা যোগ্যতা হয়তো নেই যে এই বইয়ের ওপর কোন রিভিউ দেব। তবে বলতে পারি সাধারণত সংস্কৃত শাস্ত্রে বিভিন্ন শ্লোক বা মন্ত্র সাধারণ মানুষের বোধগম্য নয় বলে বিভিন্ন ভাষ্য রচনা হয়। তেমনি ধরতে পারেন এই বইটি রামকৃষ্ণ মুখ:নিঃসৃত এবং শ্রীম দ্বারা লিখিত ভাবনার ভাষ্য।
Only logged in customers who have purchased this product may leave a review.
– Aditi Sannigrahi
Good
– Anirban Ghosh
এতটা যোগ্যতা হয়তো নেই যে এই বইয়ের ওপর কোন রিভিউ দেব। তবে বলতে পারি সাধারণত সংস্কৃত শাস্ত্রে বিভিন্ন শ্লোক বা মন্ত্র সাধারণ মানুষের বোধগম্য নয় বলে বিভিন্ন ভাষ্য রচনা হয়। তেমনি ধরতে পারেন এই বইটি রামকৃষ্ণ মুখ:নিঃসৃত এবং শ্রীম দ্বারা লিখিত ভাবনার ভাষ্য।