ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নোটিশ দেওয়াই ছিল। শুধু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ঝুনুর আসার অপেক্ষা। অফিসের দুই বন্ধু ও এক বন্ধুপত্নীকে নিয়ে ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে অপেক্ষা করে ছিলেন অরিন্দম। ঝুনু এল না। সেই অপমান পুরো জীবনটাই পাল্টে দিল অরিন্দমের। চাকরি ছেড়েছেন, সামান্য পুঁজি সম্বল করে ব্যবসায় নেমে ক্রমশ উঠে গেছেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। সেই ঝুনু কবেই পরস্ত্রী। অরিন্দম নিজেও একসময় সংসারী। নিজে থেকে ঝুনুর সঙ্গে কখনও যোগাযোগ করতে চাননি অরিন্দম। তবু ঝুনু অরিন্দমের সব খবরই রাখত। টেলিফোনও করত মাঝেমধ্যে। এটুকুই যা যোগাযোগ। শুধু কি এটুকুই? নাকি একটা চোরা টান থেকে যায় কোথাও? কেমন চেহারা সেই টানের? আর কেউ না-জানুক, কিছুটা বোধহয় টের পেয়েছিল প্রার্থনা, ঝুনুর বোনঝি। আগুনের মতো এক যুবতী। আর সেই আগুনের আলোয় কীভাবে ঝলসে উঠল প্রেমের বিচিত্র ও বহুমুখী রূপ, তাই নিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের অপ্রতিরোধ্য কলমের এই অসাধারণ উপন্যাস।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

ISBN

Pages

Language

Publisher

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now