Frequently bought together

Saras Galpa || Bimal Kar || সরস গল্প || বিমল কর SARAS GALPA SAMAGRA BY TARAPADA ROY || তারাপদ রায়ের সরস গল্প সমগ্র Dashti Upanyas by Joy Goswami || দশটি উপন্যাস || জয় গোস্বামী
Total price: ₹2320

ব্যঙ্গ নয়, বিদ্রূপ নয়, শ্লেষ নয়, হঠাৎ সিরিয়স দিকে মোড়-ফেরানো নয়, হাসির গল্প নির্ভেজাল হাসির গল্প হিসেবেই যে কতদূর সার্থক ও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বিমল করের ‘সরস গল্প’-এর এই সংকলন তারই শ্রেষ্ঠ উদাহরণ। এ যুগের অগ্রগণ্য কথাসাহিত্যিক বিমল করের বহু জনপ্রিয় কাহিনী বইয়ের পাতা থেকে উঠে এসে অসংখ্যবার রূপায়িত হয়েছে নানান দৃশ্য ও শ্রুতিমাধ্যমে। এর অনেকগুলিই দম-ফাটানো হাসির। সেই পুনঃস্মরণীয় গল্পমালায় রয়েছে ‘কালিদাস ও কেমিস্ট্রি’, ‘বসন্তবিলাপ’, ‘বৃদ্ধস্য ভার্যা’ কিংবা ‘চার তাস’ ইত্যাদি হুল্লোড়ময় কাহিনী। সেই আগাগোড়া রসময় গল্পগুলির সঙ্গে সমগোত্রীয় আরও একগুচ্ছ কৌতুক রঙিন গল্প মিশিয়ে পরিবর্ধিত সংস্করণে প্রকাশিত হল হাসির কাহিনীর এই অনবদ্য সংকলন। এ যেন বই নয়, হাসির অ্যাটম বোমা। হো-হো শব্দে ফেটে পড়তে হবে। একবার নয়, বারবার। মানবমনের গভীরে যাঁর কলম ডুবুরির মতো অতলস্পর্শী, সেই একই লেখকের কলমের আঁচড়ে এমন জীবন্তভাবে ফুটে উঠতে পারে নির্মল কৌতুকের ঝরনাধারা, এই গল্পাবলী না-পড়লে তা বিশ্বাস করা কঠিন হত।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

2 reviews for Saras Galpa || Bimal Kar || সরস গল্প || বিমল কর

  1. – tanmoydn.13 (verified owner)

    খুব ভাল বই। শুধু গল্পের প্রতিস্থাপনের দ্বারা যে সুন্দর হাস্যরস সৃষ্টি করা যায় এটি তারই উদাহরণ।

  2. – Sucheta Dey (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Bimal kar

View all