পাত্রের বয়স ষোলো, পাত্রীর চতুর্দশ। বিবাহ যে কী বস্তু, তা বোঝার মতো বয়স তখন দুজনেরই কারওই হয়নি। তবু বিয়ে হল। যে সময়ের যা রীতি। তখনকার দিনে কৈশোরবিবাহ ক্বচিৎদৃষ্ট ব্যাপার কিছু নয়। ষোড়শ বৎসরের সেই বিবাহিত কিশোর ও তার নবপরিণীতা বালিকা বধূর অনভিজ্ঞ, বিহ্বল, সলজ্জ, মধুর ও উন্মুখ সম্পর্কের কুঁড়িটি কীভাবে একটু-একটু করে মেলে ধরল তার যাবতীয় পাপড়ি, তাই নিয়েই এই অসামান্য কৌতুকস্নিগ্ধ উপাখ্যান রচনা করেছেন বিমল কর। তাঁর পরিণত, কুশলী, মরমী লেখনীর আঁচড়ে কিশোরপ্রেমের এই কাহিনী এক চিরায়ত সৃষ্টি।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.









– Apratim Roy
Nice one
– urvi.bnrj (verified owner)
Joto subdor boi ta dekhte toto sundor kahini. Raag obhiman bhalobasa r ekta misti uponnas. khub bhalo laglo.
– SHAMITA BASU (ADVOCATE) (verified owner)
Rated 5 out of 5 stars
– Sucheta Dey (verified owner)
Rated 5 out of 5 stars