Frequently bought together

Swet Patharer Thala || Bani Basu || শ্বেত পাথরের থালা || বাণী বসু Balika Badhu || Bimal Kar || বালিকা বধূ || বিমল কর BIBAR || SAMARESH BASU||বিবার || সমরেশ বসু || বিবর || সমরেশ বসু
Total price: ₹840

যে-বয়সে স্বামীকে হারাল বন্দনা, সেই বয়সে অনেকের তো বিয়ে পর্যন্ত হয় না আজকাল। কিন্তু বন্দনা তো ঠিক এই সময়ের নয়। তার জীবনের এই আকস্মিক ছন্দোভঙ্গ আরও চার দশক আগের ঘটনা। বনেদী বাড়ির অন্দরমহলে তখনও প্রবেশ করেনি সংস্কারমুক্তির সামান্যতম হাওয়া। সাবেকী নিয়মের শ্বশুরবাড়িতে বন্দনার জন্য নিতান্ত স্বাভাবিকভাবেই তাই নির্দিষ্ট হল শ্বেত পরিধান এবং শ্বেত পাথরের থালার নিরামিষান্ন। চার বছরের শিশুপুত্র অভিরূপকে নিয়ে শুরু হল বন্দনার অকালবৈধব্যের এক দুশ্চর জীবন।সেই জীবন তথা জীবনযুদ্ধেরই এক তাৎপর্যমণ্ডিত কাহিনী ‘শ্বেত পাথরের থালা’। অসাধারণ দক্ষতায় ও অকৃত্রিম মমতায় তাঁর শক্তিশালী কলমে বাণী বসু একদিকে যেমন শুনিয়েছেন বন্দনার জীবনের যাবতীয় ঘাতপ্রতিঘাতের দুরন্ত কৌতূহলকর বৃত্তান্ত, অন্যদিকে তেমনই অতি সুনিপুণভাবে এঁকেছেন অল্প-অল্প করে বদলে যাওয়া মূল্যবোধের এবং সামাজিক কাঠামোর ছবিটিকে। বন্দনা যেন সব ছাপিয়ে নারীমুক্তি চেতনার এক জীবন্ত প্রতীক, বহু নিষ্ঠুর নিপীড়ন, ভ্রান্ত বিশ্বাস এবং অযৌক্তিক সংস্কারের বিরুদ্ধে যার দৃঢ়, সাহসী ও সঙ্গত প্রতিবাদ।

Weight 0.4 kg
Binding

ISBN
Language

Pages

Publishing Year

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Swet Patharer Thala || Bani Basu || শ্বেত পাথরের থালা || বাণী বসু

  1. – Sucheta Dey (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,551 books →