Frequently bought together

Atanka Samagra || Kaushik Majumdar || আতঙ্ক সমগ্র || কৌশিক মজুমদার Ullaskar || Debarati Mukhopadhyay || উল্লাসকর || দেবারতি মুখোপাধ্যায় Timir Hanan || Kaushik Majumdar|| তিমির হনন || কৌশিক মজুমদার
Total price: ₹1076

‘আতঙ্ক সমগ্র’ বইতে লেখক কৌশিক মজুমদার নিপুণ হাতে ভয়ের সবকটি রং মিশিয়ে এঁকেছেন পঁচিশটি শিহরন জাগানো কাহিনি।

এর পাতায় পাতায় ছড়িয়ে আছে প্রেতাত্মার প্রতিশোধ, সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক অভিশপ্ত গ্রামে শল্লের উপদ্রব, মানসিক হাসপাতালে জুজুমার লোকাতীত নারকীয় দৃশ্য আর এমন কিছু দুঃস্বপ্নের কথা, যাদের কেবল রাতেই নয়, দিনের আলোতেও অনুভব করা যায়।

আচমকা মৃত্যুর গন্ধ পেতে থাকেন হরবাবু, এক পাকা মাছ শিকারি অন্য রকম শিকার শুরু করে, নির্জন বাংলোতে বসে সানির থেকে থেকেই খিদে পায়, প্রাচীন অপদেবতা কুনি বুনি আবার জেগে ওঠে আর কুহু বুঝতে পারে তার মনের কথা পড়ে ফেলছে অন্য কেউ।

লেখকের কলম যেমন আধুনিক এক্সপেরিমেন্টাল হররের কাছে ঋণ স্বীকার করেছে, তেমনই একাধিকবার আপন করে নিয়েছে খাঁটি ভয়-রহস্য গল্পের অন্ধকার পরিমণ্ডল নির্মাণের আদি ধ্রুপদি শৈলীকে। আর এই পথেই তিনি বাংলার ভূতের গল্পের মাটির গন্ধকেও নিজের কাজে লাগিয়েছেন।

লেখাকে যোগ্য সঙ্গত দিয়েছে শিল্পী গৌতম কর্মকারের নিপুন তুলি কালির আঁচড় আর প্রাককথন লিখেছেন মীর আফসার আলি।

বইয়ের পরতে পরতে লেখক ছুঁয়ে গেছেন অলৌকিক, অপার্থিব, অতিলৌকিক আর ভয়ের চেনা-অচেনা সবকটি বিন্দু, সমস্ত ঘরানা। এই বই তাই গড়পড়তা এক ভয়ের গল্পের সংকলন নয়, বরং এমন এক মানসিক যাত্রা, যেখানে প্রতিটি কাহিনি শেষ হওয়ার পর আতঙ্ক আরও নিবিড় হয়ে পাঠককে ঘিরে ধরে।
আপনি তৈরি তো?

Weight 0.6 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
4.8 12 ratings
  • 5 ★75%
  • 4 ★25%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 100% of ratings are 4 stars or more. They especially praise the story.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 7 customer reviews

13 reviews for Atanka Samagra || Kaushik Majumdar || আতঙ্ক সমগ্র || কৌশিক মজুমদার

  1. – Madumita Garai (verified owner)

    Rated 5 out of 5 stars

  2. – RAMNARAYAN MONDAL (verified owner)

    Rated 4 out of 5 stars

  3. – Sreyashi Bhattacharjee Chakraborty (verified owner)

    Rated 5 out of 5 stars

  4. – Santanu Sengupta (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Pritam Sen (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

See all 13 reviews →

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now