0 0

Frequently bought together

Ullaskar || Debarati Mukhopadhyay || উল্লাসকর || দেবারতি মুখোপাধ্যায় Atanka Samagra || Kaushik Majumdar || আতঙ্ক সমগ্র || কৌশিক মজুমদার Krishnasindhuki | Debarati Mukhopadhyay | কৃষ্ণসিন্ধুকী | দেবারতি মুখোপাধ্যায়
Total price: ₹1031

১৯ শে মে, ১৯৬১। আসামের শিলচর শহর।
উত্তরপূর্ব ভারতের বরাক উপত্যকার বুকে নিবিড় সবুজে ঘেরা এই ছোট্ট শহর আজ যেন হঠাৎ কোনও প্রাচীন আগ্নেয়গিরির মত জ্বলে উঠেছে।
ভোরবেলা থেকে গোটা শহরে ত্রাহী ত্রাহী রব। কাতারে কাতারে লোক ছুটে চলেছে শিলচর রেলস্টেশনের দিকে। কেউ খালি পায়ে, কেউ লাঠি হাতে, কেউ ছোটো শিশুদের কাঁধে বসিয়ে। সরু সরু কাঁচা রাস্তায় গরুর গাড়ি আর পায়ে হাঁটা মানুষের ভিড়ে জমে উঠেছে ধুলো, কিন্তু সেই ধুলো ঢাকা মুখেও ফুটে উঠছে প্রতিজ্ঞার দীপ্তি। মাথায় গামছা বাঁধা কৃষক, শাড়ির আঁচল সামলে ছুটে আসা গৃহবধূ, কাঁচা স্কুলের ইউনিফর্ম গায়ে সদ্য বড় হওয়া ছেলেমেয়ে, সবার চোখেই একটা অনড় জেদ।
আজ ট্রেন অচল করতেই হবে। নাহলে কিছুতেই রাজ্যসরকারকে টলানো যাবে না।
শহরের গা ঘেঁষে চলা বরাক নদীও তার ঢেউয়ে যেন আজ কোনও অজানা সঙ্গীত বয়ে নিয়ে যাচ্ছে। কাকডাকা ভোরে কুয়াশার চাদর ভেদ করে যেন গোপনে শুনে নিচ্ছে মানুষের রক্তগরম কথাবার্তা। বাতাসে কাঁচা বাঁশ আর কাঁঠালের গন্ধ মিশে আছে ধ্বনির সঙ্গে। যেন প্রকৃতিও জানে, আজকের সকালটা আর পাঁচটা সকালের মতো নয়।
তারপর?
বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, আসামের ভাষা বিপ্লবের জ্বলন্ত প্রেক্ষিতে মহাবিপ্লবী উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবন উপাখ্যান এবং বাংলার পরিকল্পিত হত্যা ষড়যন্ত্রের মর্মন্তুদ আঁকা হয়েছে এই বিস্তৃত পটভূমির উপন্যাসে। রয়েছেন বহু বিস্মৃত দেশপ্রেমিক। আবেগে ভাসা উপাখ্যান।

Weight 0.6 kg
Binding

Language

ISBN

Publishing Year

Pages

5.0 2 ratings
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — all 2 ratings are 5 stars. They especially praise the story, writing and print & paper.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 1 customer review

3 reviews for Ullaskar || Debarati Mukhopadhyay || উল্লাসকর || দেবারতি মুখোপাধ্যায়

  1. – Prabir Roychowdhury (verified owner)

    দেবারতি মুখোপাধ্যায়ের “উল্লাসকর” উপন্যাসটি পড়তে গিয়ে মনে হলো—ইতিহাস যেন হঠাৎ করে রক্তমাংসে জীবন্ত হয়ে উঠেছে। যে বিপ্লবীর নাম আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি, তিনি যেন এই উপন্যাসে এসে দাঁড়িয়েছেন এক সম্পূর্ণ মানুষ হিসেবে—স্বপ্ন, সাহস, যন্ত্রণা ও আত্মবলিদানে ভরপুর এক অনন্য সত্তা।

    লেখিকা অসাধারণ দক্ষতার সঙ্গে দেখিয়েছেন, কীভাবে উল্লাসকর দত্তের বোমা-তৈরি থেকে শুরু করে তাঁর আত্মত্যাগ—সবই ছিল দেশের স্বাধীনতার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। উপন্যাসে তাঁর নিঃসঙ্গতার মুহূর্ত, অন্য বিপ্লবীদের সঙ্গে মানসিক বন্ধন—সব কিছুই এত সংবেদনশীলভাবে ফুটে উঠেছে যে পাঠক অনায়াসে তাঁর যন্ত্রণা স্পর্শ করতে পারেন।

    আর যেটা না বললেই নয় সেটা হলো তিনি উল্লাসকর এর অমর ভালোবাসার গল্প গাঁথা যেভাবে সাজিয়ে তুলেছেন তাঁর নিপু�� হাতের ক্ষমতায় তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সেই যুগের এইরকম অমর প্রেমকাহিনী, ভালোবাসা আর আত্মত্যাগ আজকের এই ভার্চুয়াল দুনিয়ার ভালোবাসা কেও হার মানায়।

    দেবারতি মুখোপাধ্যায়ের ব্যবহৃত প্রতিটা শব্দ এখানে যেমন সাবলীল, তেমনি কবিতার মতো মাধুর্যময়। গবেষণা, কল্পনা এবং ভালোবাসার এক অনবদ্য মিশ্রণে তিনি উল্লাসকর দত্তকে আমাদের চোখে নতুন করে তুলে ধরেছেন।

    এই বই শুধু ইতিহাস নয়, এক বিপ্লবীর হৃদস্পন্দন।
    পাঠ শেষে মনে হয়—স্বাধীনতা শুধু অর্জিত নয়, অর্জনকারীদের রক্তে লেখা।

    আমি ব্যক্তিগতভাবে মনে করি, উল্লাসকর দত্তকে বুঝতে চাইলে কিংবা ভারতীয় বিপ্লবী আন্দোলনের গভীরতা অনুভব করতে চাইলে—এই উপন্যাসটি অবশ্যই প্রত্যেক পাঠক থুড়ি আমাদের মত বই পাগলদের পড়া উচিত।

    আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার অন্যতম প্রিয় লেখিকা দেবারতি ম্যাম কে, যে তিনি ইতিহাসের এক অনবদ্য দলিল রূপে এই বই আমাদের মত বই প্রেমীদের উপহার দিয়েছেন।

  2. – Anurupa Podder (verified owner)

    Rated 5 out of 5 stars

  3. – Soma Datta (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Debarati Mukhopadhyay

View all

Recently Viewed