0 0

Frequently bought together

Anandamath || Bankim Chandra Chattopadhyay || আনন্দমঠ || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  (Premium Edition) PUTULNACHER ITIKATHA || MANIK BANDAPADHYAY || পুতুলনাচের ইতিকথা || মানিক বন্দ্যোপাধ্যায় (Premium Edition) Pather Panchali || পথের পাঁচালী (Premium Edition)
Total price: ₹556

অতি বিস্তৃত অরণ্য। অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেকজাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে। বিচ্ছেদশূন্য, ছিদ্রশূন্য, আলোক প্রবেশের পথমাত্রশূন্য; এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ, পবনে তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে। নীচে ঘনান্ধকার। মধ্যাহ্নেও আলোক অস্ফুট, ভয়ানক! তাহার ভিতরে কখন মনুষ্য যায় না। পাতার অনন্ত মর্মর এবং বন্য পশুপক্ষীর রব ভিন্ন অন্য শব্দ তাহার ভিতর শুনা যায় না। একে এই বিস্তৃত অতি নিবিড় অন্ধতমোময় অরণ্য; তাহাতে রাত্রিকাল। রাত্রি দ্বিতীয় প্রহর। রাত্রি অতিশয় অন্ধকার; কাননের বাহিরেও অন্ধকার, কিছু দেখা যায় না। কাননের ভিতরে তমোরাশি ভূর্গভস্থ অন্ধকারের ন্যায়। পশুপক্ষী একেবারে নিস্তব্ধ। কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু, পক্ষী, কীট, পতঙ্গ সেই অরণ্যমধ্যে বাস করে। কেহ কোন শব্দ করিতেছে না। বরং সে অন্ধকার অনুভব করা যায়-শব্দময়ী পৃথিবীর সে নিস্তব্ধভাব অনুভব করা যাইতে পারে না। সে অন্তশূন্য অরণ্যমধ্যে, সেই সূচীভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভুবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল, “আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না?” শব্দ হইয়া আবার সে অরণ্যানী নিস্তব্ধে ডুবিয়া গেল; তখন কে বলিবে যে, এ অরণ্যমধ্যে মনুষ্যশব্দ শুনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্যকণ্ঠ ধ্বনিত হইল, “আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না?” এইরূপ তিন বার সেই অন্ধকারসমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, “তোমার পণ কি?” প্রত্যুত্তরে বলিল, “পণ আমার জীবনসর্বস্ব।” প্রতিশব্দ হইল, “জীবন তুচ্ছ; সকলেই ত্যাগ করিতে পারে।” “আর কি আছে? আর কি দিব?” তখন উত্তর হইল, “ভক্তি।”

Weight 0.5 kg
Language

Pages

Binding

Publishing Year

4.7 3 ratings
  • 5 ★67%
  • 4 ★33%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

5 reviews for Anandamath || Bankim Chandra Chattopadhyay || আনন্দমঠ || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Premium Edition)

  1. – Sagar Biswas (verified owner)

    উপরের hardcover টা খুব নরম এবং পাতলা। উড়ান প্রিন্ট মিডিয়ার বেশ কিছু বই আমি সংগ্রহ করেছি যেমন~গোরা, শ্রীকান্ত, পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, এগুলোর পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং খুবই অসাধারণ ছিল। তবে এই “আনন্দমঠ” বইটির বাইন্ডিং এবং পেজ কোয়ালিটি আমাকে খানিকটা হতাশ করেছে।

  2. – Shalini Mondal (verified owner)

    Rated 5 out of 5 stars

  3. – SOMENATH MAITRA (verified owner)

    Rated 5 out of 5 stars

  4. – Pallabi Roy (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Dipanwita Biswas (verified owner)

    Rated 3 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Bankim Chandra Chattopadhyay

View all

Recently Viewed