একুশ শতকের প্রেক্ষাপটে কার্ল মার্কসের ক্যাপিটাল পাঠের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই বইয়ের লেখাগুলি। ‘ ক্যাপিটাল’ এই প্রবন্ধ সঙ্কলনের ভিত্তিভূমি , যার উপরে দাঁড়িয়ে সমকালীন বিশ্বকে দেখার ও বোঝার চেষ্টা করেছেন লেখকরা।

কৃষি, শিল্প, আর্থিক পুঁজি থেকে শুরু করে গৃহশ্রম অবধি সমাজ-অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র ও পরিসরে পুঁজিতন্ত্রের জটিল, বহুমাত্রিক এবং অ-স্থির অভিযানকে মার্কসীয় দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন তাঁরা। আলোচনায় এসেছে বিভিন্ন নতুন বিষয়, যেমন একদিকে কৃত্রিম মেধা, অন্যদিকে নাট্যপ্রযোজনা।

বাস্তুতন্ত্রের অভূতপূর্ব সঙ্কটের পরিপ্রেক্ষিতে আলোচনার পরিধি বিস্তৃত হয়েছে প্রকৃতি-পরিবেশের পরিসরেও। বাস্তবের জমিতে পা রেখে মার্কসীয় তত্ত্বের চর্চায় নতুন দিশার খোঁজ এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প পৃথিবীর অভিমুখে অগ্রসর হওয়ার অনেকান্ত পথের অনুসন্ধান- এই দু’টি কাজ বিচ্ছিন্ন নয়, বরং পরম পারস্পরিকতায় জড়িত এক অশেষ ও অবিরত অনুশীলন। এই বই তারই একটি সমবায়ী উদ্যোগ।

কার্ল মার্কসের ক্যাপিটাল: আ ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি গ্রন্থটিকে অবলম্বন করে, তাকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে রেখে গড়ে উঠেছে এই প্রবন্ধ সঙ্কলন। আরও নির্দিষ্ট ভাবে বললে, মার্কসের ক্যাপিটাল-কে এখানে ব্যবহার করা হয়েছে আলোচনার ভিত্তিভূমি হিসাবে, যে ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে সমকালীন বিশ্বের কাঠামো, প্রকরণ ও গতিপ্রকৃতি নির্ধারণে পুঁজির ভূমিকা নতুন করে বিচার-বিশ্লেষণের জটিল প্রয়াস নিয়েছে এই বইটি।

সেই লক্ষ্যে অগ্রসর হয়ে এ-বই পুঁজিতন্ত্রের লৌহকপাট উদ্ঘাটন করে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন দিশার সন্ধান দেয় এবং বিকল্প পথের সম্ভাবনা উন্মোচন করে – যে বিকল্প উঠে আসে পুঁজিতান্ত্রিক অর্থব্যবস্থার তথা পুঁজিতন্ত্রের সীমাবদ্ধতা ও ব্যর্থতা থেকেই, পুঁজিতন্ত্রের সীমাবদ্ধতা ও ব্যর্থতাই যে বিকল্প পথকে আমাদের সামনে নিয়ে আসে।

বর্তমান সময়ের পটভূমিতে দাঁড়িয়ে এই সঙ্কলনের প্রবন্ধগুলি মার্কসীয় তত্ত্বচর্চার সীমানাকে কিছু মৌলিক অভিমুখে প্রসারিত করে, এবং তা করে মার্কসের ক্যাপিটাল-এর সারবস্তুর সঙ্গে সাযুজ্য রেখে। এই প্রবন্ধগুলিতে বিশ্লেষণের যে সুদৃঢ়, সুতীক্ষ্ণ এবং মৌলিক পদ্ধতি ও প্রকরণগুলি ব্যবহার করা হয়েছে, তা দেখিয়ে দেয়- মার্কস যাকে ‘বিশ্লেষণাত্মক-বাস্তবধর্মী’ (ক্রিটিকাল-প্র্যাকটিকাল) প্রেক্ষিত বলে অভিহিত করেছিলেন তার অঙ্গ হিসাবে মার্কসীয় তত্ত্বের পুনর্নির্মাণ কতটা মূল্যবান হতে পারে।

Weight 0.8 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Punjhir Oi Louhakapat: Marx-er Capital O Bikalpa Path || Anjan Chakraborty || পুঁজির ঐ লৌহকপাট : মার্কসের ক্যাপিটাল ও বিকল্প পথ || অঞ্জন চক্রবর্তী
600

Only 4 left in stock

Hurry! Demand is high and stock is running out fast!