0 0

Frequently bought together

Punjhir Oi Louhakapat: Marx-er Capital O Bikalpa Path || Anjan Chakraborty || পুঁজির ঐ লৌহকপাট : মার্কসের ক্যাপিটাল ও বিকল্প পথ ||  অঞ্জন চক্রবর্তী Fullstack Development : Connecting The Dots || HM Nayem || ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট : কানেকটিং দ্য ডটস্ || এইচ এম নাঈম Sales Management || Brian Tracy || সেলস ম্যানেজমেন্ট || ব্রায়ান ট্রেসি
Total price: ₹1176

একুশ শতকের প্রেক্ষাপটে কার্ল মার্কসের ক্যাপিটাল পাঠের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই বইয়ের লেখাগুলি। ‘ ক্যাপিটাল’ এই প্রবন্ধ সঙ্কলনের ভিত্তিভূমি , যার উপরে দাঁড়িয়ে সমকালীন বিশ্বকে দেখার ও বোঝার চেষ্টা করেছেন লেখকরা।

কৃষি, শিল্প, আর্থিক পুঁজি থেকে শুরু করে গৃহশ্রম অবধি সমাজ-অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র ও পরিসরে পুঁজিতন্ত্রের জটিল, বহুমাত্রিক এবং অ-স্থির অভিযানকে মার্কসীয় দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন তাঁরা। আলোচনায় এসেছে বিভিন্ন নতুন বিষয়, যেমন একদিকে কৃত্রিম মেধা, অন্যদিকে নাট্যপ্রযোজনা।

বাস্তুতন্ত্রের অভূতপূর্ব সঙ্কটের পরিপ্রেক্ষিতে আলোচনার পরিধি বিস্তৃত হয়েছে প্রকৃতি-পরিবেশের পরিসরেও। বাস্তবের জমিতে পা রেখে মার্কসীয় তত্ত্বের চর্চায় নতুন দিশার খোঁজ এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প পৃথিবীর অভিমুখে অগ্রসর হওয়ার অনেকান্ত পথের অনুসন্ধান- এই দু’টি কাজ বিচ্ছিন্ন নয়, বরং পরম পারস্পরিকতায় জড়িত এক অশেষ ও অবিরত অনুশীলন। এই বই তারই একটি সমবায়ী উদ্যোগ।

কার্ল মার্কসের ক্যাপিটাল: আ ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি গ্রন্থটিকে অবলম্বন করে, তাকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে রেখে গড়ে উঠেছে এই প্রবন্ধ সঙ্কলন। আরও নির্দিষ্ট ভাবে বললে, মার্কসের ক্যাপিটাল-কে এখানে ব্যবহার করা হয়েছে আলোচনার ভিত্তিভূমি হিসাবে, যে ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে সমকালীন বিশ্বের কাঠামো, প্রকরণ ও গতিপ্রকৃতি নির্ধারণে পুঁজির ভূমিকা নতুন করে বিচার-বিশ্লেষণের জটিল প্রয়াস নিয়েছে এই বইটি।

সেই লক্ষ্যে অগ্রসর হয়ে এ-বই পুঁজিতন্ত্রের লৌহকপাট উদ্ঘাটন করে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন দিশার সন্ধান দেয় এবং বিকল্প পথের সম্ভাবনা উন্মোচন করে – যে বিকল্প উঠে আসে পুঁজিতান্ত্রিক অর্থব্যবস্থার তথা পুঁজিতন্ত্রের সীমাবদ্ধতা ও ব্যর্থতা থেকেই, পুঁজিতন্ত্রের সীমাবদ্ধতা ও ব্যর্থতাই যে বিকল্প পথকে আমাদের সামনে নিয়ে আসে।

বর্তমান সময়ের পটভূমিতে দাঁড়িয়ে এই সঙ্কলনের প্রবন্ধগুলি মার্কসীয় তত্ত্বচর্চার সীমানাকে কিছু মৌলিক অভিমুখে প্রসারিত করে, এবং তা করে মার্কসের ক্যাপিটাল-এর সারবস্তুর সঙ্গে সাযুজ্য রেখে। এই প্রবন্ধগুলিতে বিশ্লেষণের যে সুদৃঢ়, সুতীক্ষ্ণ এবং মৌলিক পদ্ধতি ও প্রকরণগুলি ব্যবহার করা হয়েছে, তা দেখিয়ে দেয়- মার্কস যাকে ‘বিশ্লেষণাত্মক-বাস্তবধর্মী’ (ক্রিটিকাল-প্র্যাকটিকাল) প্রেক্ষিত বলে অভিহিত করেছিলেন তার অঙ্গ হিসাবে মার্কসীয় তত্ত্বের পুনর্নির্মাণ কতটা মূল্যবান হতে পারে।

Weight 0.8 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now