0 0

Frequently bought together

Ekushe Pa || Bani Basu || একুশে পা || বাণী বসু BIBAR || SAMARESH BASU||বিবার || সমরেশ বসু || বিবর || সমরেশ বসু Iti Palash || Sanjib Chattopadhaya || ইতি পলাশ || সঞ্জীব চট্টোপাধ্যায়
Total price: ₹720

এ-কাহিনী উজ্জয়িনীর, এ-কাহিনী ইমনের।এ-কাহিনী মিঠু চৌধুরীর, এ-কাহিনী রাজেশ্বরীর। এ-কাহিনী ঋতুর, এ-কাহিনী বিষ্ণুপ্রিয়ার। এ-কাহিনী তন্ময়ের, এ কাহিনী ভেঙ্কটেশের। এ-কাহিনী গৌতমের, এ কাহিনী অণুকার। এ-কাহিনী এদের প্রত্যেকের, এবং এদের মতো আরও অনেকের। একটি বিশেষ কলেজের নয়, যে-কোনও কলেজের। স্নাতক স্তরে তিন বছরের পাঠক্রমে পড়তে-আসা একঝাঁক ছেলেমেয়ের, যারা আঠারোতে আসে, একুশে পা পড়তে না-পড়তে ছড়িয়ে যায় মহাজীবনের মুক্ত পথে। এ-উপন্যাস সেই রকমই কিছু ছেলেমেয়ের কলেজজীবনের কাহিনী। শুধুই কলেজজীবনের নয়। কলেজজীবনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক যে-জীবন, একইসঙ্গে সেই জীবনের নানা কাহিনীকেও টুকরো-টুকরো ফ্রেমে সাজিয়ে দিয়েছেন সম্পন্ন লেখিকা। যেমন বিচিত্র, তেমন কৌতূহলকর সেই কাহিনী গুচ্ছ।সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী ভিড় করে মহাবিদ্যালয় প্রাঙ্গণে। প্রত্যেকের মানসিকতা আলাদা, আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-সুখ, স্বপ্ন-প্রত্যাশা, রুচি-পরিবেশ ভিন্ন। তবু সেই সম্মিলিত জীবনের যে-ঐকতান,তাকেই অসাধারণ দক্ষতায় এ-উপন্যাসে ধরেছেন বাণী বসু।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Bani Basu

View all