Frequently bought together

Radhir Panchali || Bani Basu || রাধির পাঁচালি || বানী বসু Ishwarpurer Premkatha || Debjyoti Bhattacharyya || ঈশ্বরপুরের প্রেমকথা || দেবজ্যোতি ভট্টাচার্য Chakhachokhi || Debjyoti Bhattacharya || চখাচখি || দেবজ্যোতি ভট্টাচার্য
Total price: ₹631

রাধির পাঁচালি’ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং লাইনের রাধারানির জীবনের অ্যাডভেঞ্চারসংকুল একটি অধ্যায়।

একটি সামান্য গ্রামের কন্যা, গ্রামের বিধবা যার জীবন স্বামী বেঁচে থাকলে একটা ছোট্ট বৃত্তের মধ্যেই কেটে যেত। রোজগারের তাগিদে এরকম শয়ে শয়ে মেয়ে-বউ ক্যানিং লাইনে নিত্য যাতায়াত করে। রাধি তাদেরই একজন, অথচ ঠিক তাদের মতো নয়। তার নিজস্ব বুদ্ধি-বিবেচনা বহু কাজে তার স্বভাব-দক্ষতা, তার উপস্থিত বুদ্ধি তাকে একটা অন্য মাত্রা দিয়েছে। শহরে ধনীলোকের বাড়িতে কাজ করতে এসে সে কীভাবে অভিজ্ঞতাগুলোকে ছুঁয়ে-ছেনে অনন্য হয়ে ওঠে, সেই গল্পই পরম মমতা ও কৌতুকে বলা হয়েছে এই আখ্যানে। জাতে এটি সিরিওকমিক, রাধিদের নিজস্ব দোখনো-টানের ভাষায়। সে ভাষার ওপর পড়েছে আবার তার সরল অথচ স্পর্শালু ব্যক্তিত্বের ছায়া। শহুরে বড়লোকের বাড়ি যেমন জায়গা নিয়েছে তা সমস্ত বৈচিত্রসহ, তেমনি তার সঙ্গে মিশেল ঘটেছে আধুনিক নগরের বিবিধ মরণ-ফাঁদের, সহজিয়া সাধনে রাধারানি কী করে সে সব ডিঙিয়ে, পাশ কাটিয়ে যায়, সেখানেও রয়েছে কৌতুকরসের ছোঁয়া।

Weight 0.3 kg
Binding

Language

ISBN

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.