বিশ্ব নাট্য জগতের অতি পরিচিত নাম কনস্তানতিন স্তানিস্লাভস্কি। ১৮৯৮ সালে ভ্লাদিমির নেমেরোভিচ দানচেনকোর সঙ্গে তিনি একত্রে প্রতিষ্ঠা করেন মস্কো আর্ট থিয়েটার। সেখানে চেখভ-এর ‘সীগাল’, ‘আঙ্কল ভানিয়া’, ‘দ্য চেরি অর্ডার্ড’ সহ অন্যান্য নাট্য মঞ্চায়নের সময়ে প্রচলিত অতিনাটকীয় অভিনয়রীতি বর্জন করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন এক অভিনয়রীতির প্রবর্তন করেন, যা তাঁর কাছে ‘সৃষ্টিশীল জৈবিক প্রক্রিয়া’। নাট্যতাত্ত্বিকেরা যাকে স্তানিস্লাভস্কির মঞ্চতত্ত্ব বা অভিনয়তত্ত্ব বলে অভিহিত করে থাকেন।

লি স্ট্রেসবার্গ, মার্লন ব্র্যান্ডো, ডাস্টিন হফম্যান-এর মতো যুগন্ধর অভিনেতারা গ্রহণ করেছেন এই অভিনয়রীতি। আপাতজটিল সেই অভিনয়রীতির নিপূণ বিশ্লেষণ করেন ডেভিড ম্যাগারস্যাক, নাট্যমহলে যা উচ্চপ্রশংসিত। বিশ্বস্ত ও প্রাঞ্জল অনুবাদে এই গ্রন্থে সেই মঞ্চরীতিকেই তুলে ধরা হয়েছে, যা অভিনয়ের সঙ্গে যুক্ত সকলেরই অপরিহার্য।

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Stanislavskir Abhinay Tatwa || Utpal Jha || স্তানিস্লাভস্কির অভিনয়তত্ত্ব || উৎপল ঝা
Original price was: ₹300.Current price is: ₹255.

Only 4 left in stock

⏰Hurry! Demand is high and stock is running out fast!