Frequently bought together

Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু Timir Hanan || Kaushik Majumdar|| তিমির হনন || কৌশিক মজুমদার Deshantare Baj || Abhik Dutta || দেশান্তরে বাজ || অভীক দত্ত
Total price: ₹757

একটি কুখ্যাত ‘অন্ধকূপ’-এর গল্প ইতিহাসের পাতায় লেখা হয়। ২০২৬। কলকাতা।
সেই গল্পের স্মারক হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেন্ট জন্স চার্চ থেকে।
হলওয়েল মনুমেন্টের রহস্যময় অন্তর্ধান যেন জাগিয়ে তোলে বহু শতাব্দী ধরে চাপা পড়ে থাকা প্রশ্নগুলিকে। ঘটনাস্থলে রেখে যাওয়া এক সাংকেতিক ধাঁধা ইতিহাস-গবেষক সোহমকে নিয়ে যায় এক বিপজ্জনক অনুসন্ধানে, যার প্রতিটি ধাপে জড়িয়ে আছে কলকাতার জন্মকথা, নবাবি বাংলার পতন এবং ঔপনিবেশিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কিছু অধ্যায়।
সোহমের সঙ্গী বৃষ্টি এবং আইপিএস অফিসার দামিনী দত্ত। কিন্তু সত্যের কাছাকাছি পৌঁছোনোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিপদ। নিখোঁজ মানুষ, রহস্যময় হামলা, গুপ্ত সংকেত এবং ক্ষমতাশালী শত্রুদের মোকাবিলা করতে করতে তারা বুঝতে পারে— এ লড়াই কেবল একটি চুরি যাওয়া মনুমেন্টের জন্য নয়; এ লড়াই ইতিহাসকে নতুন করে গড়ার অধিকার নিয়ে, ইতিহাসের সর্ববৃহৎ কলঙ্কের পাপস্খালন নিয়ে।
‘আলিনগরের অন্ধকূপ’ এক রুদ্ধশ্বাস ঐতিহাসিক ট্রেজার হান্ট থ্রিলার, যেখানে কলকাতার হারিয়ে যাওয়া স্মৃতি, ঔপনিবেশিক ষড়যন্ত্র এবং অমীমাংসিত ইতিহাসের অন্ধকার একাকার হয়ে যায়। কারণ কখনো কখনো সবচেয়ে ভয়ংকর রহস্য লুকিয়ে থাকে ইতিহাসের পাতাতেই।

Weight 0.5 kg
ISBN

Language

Publishing Year

Condition New
4.8 26 ratings
  • 5 ★77%
  • 4 ★23%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 100% of ratings are 4 stars or more. They especially praise the story.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 6 customer reviews

27 reviews for Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু

  1. – Sinjini Sarkar (verified owner)

    Rated 5 out of 5 stars

  2. – Snehita Ganguly (verified owner)

    Rated 5 out of 5 stars

  3. – Soumyadeep Chakraborty (verified owner)

    Rated 4 out of 5 stars

  4. – Ramendranath Biswas (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Souradeep Pati (verified owner)

    Rated 4 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

See all 27 reviews →

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed