লেখালিখির এ কোনো উপযুক্ত সময়ই নয়। একদিকে গ্রাম জ্বলে খাক, সারিসারি পোড়া লাশের গন্ধ। অন্যদিকে গর্দভের রাজত্ব। আকচা-আকচি। কোন প্রতিবাদ মাপে মাপ, রেডিমেড, নাকি দর্জির মর্জিমাফিক, তাই নিয়ে তর্জা। পোড়া লাশ, আর মধ্যরাতের এই যাত্রা নিয়েই গুরুচণ্ডা৯ ছাপছে বই। ছাপছে, কারণ, না ছেপে উপায় নেই। কবিও লিখছেন, কারণ না লিখে উপায় নেই। ভূমিকায় কবি বলছেন, “রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।”
Dagdha || Joy Goswami || দগ্ধ || জয় গোস্বামী
₹15
Only 5 left in stock
Only 5 left in stock
12
people are viewing this product right now
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Language | |
| Publisher | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.

















Reviews
There are no reviews yet.