Frequently bought together

Pagli Tomar Sange || Joy Goswami || পাগলি তোমার সঙ্গে || জয় গোস্বামী Bishad || Joy Goswami || বিষাদ || জয় গোস্বামী Madhukari || Buddhadeb Guha || মাধুকরী || বুদ্ধদেব গুহ
Total price: ₹1106

কবিতাই একজন সৎ কবির মাথা তোলবার, বেঁচে ওঠবার, ভালবাসার অনন্য অবলম্বন। কবিতাই কবির ব্যাপ্ত, বিশাল জীবনকাহিনি। এ-যুগের তরুণ কবিদের মধ্যে সব থেকে শক্তিমান জয় গোস্বামীর কবিতার সঙ্গে যাঁরা পরিচিত তাঁরাই জানেন, আধুনিক বাংলা কবিতায় তিনি অগ্রপথিক। সৃষ্টি-বৈচিত্র্যে, স্বতন্ত্রস্বাদ রচনায় এবং ছন্দে-ছন্দোহীনতায় তিনি বিশিষ্টতম। তাঁর পাগলী, তোমার সঙ্গে কাব্যগ্রন্থের শরীরে ধরা আছে এইসব অনুভবী বৈশিষ্ট্য। এই গ্রন্থে আছে ‘মৃত্যুটি রচনা করি’, নামের দীর্ঘ কবিতা। ‘তার চেয়ে, কী দরকার ঘরে বসে লেখো তো মৃত্যুর/একটি রচনা, যার চতুর্দশ পদে পদে ভয়।/সহস্ৰ জাতির থেকে ফোঁটা ফোঁটা জাতি রক্ত হয়/ সে রক্ত একটি পাত্রে ধরো তুমি, ঠেলে দাও দূর/দূর ভবিষ্যৎ কালে…।’ এই কবিতার ছন্দ তুলেছিল বিতর্কের ঝড়। তেমনই আর একটি দীর্ঘ কবিতা ‘পাঁচালি: দম্পতিকথা’ ছান্দসিকদের জড়িয়ে নিয়েছিল বিসংবাদে। যে-কবি এখানে উচ্চারণ করেছেন মর্মমূল থেকে ছিঁড়ে আনা শব্দবন্ধ ‘পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব/পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি জীবন কাটাব’— তিনি গেয়ে উঠেছেন এক নিভৃত নিশ্চুপ সামগাথা: ‘ওই মেয়েটির কাছে/সন্ধ্যাতারা আছে।’ এই কাব্যগ্রন্থ এক সৎ কবির নিবিড় আত্ম-আবিষ্কার।সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

1 review for Pagli Tomar Sange || Joy Goswami || পাগলি তোমার সঙ্গে || জয় গোস্বামী

  1. – Sucheta Dey (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,546 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now