Frequently bought together

Madhukari || Buddhadeb Guha || মাধুকরী || বুদ্ধদেব গুহ Ektu Ushnatar Janno || Buddhadeb Guha || একটু উষ্ণতার জন্য || বুদ্ধদেব গুহ Koyeler Kache || Buddhadeb Guha || কোয়েলের কাছে  || বুদ্ধদেব গুহ
Total price: ₹1320

পখু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাঁচবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর।

নির্ভরশীল-না নারী, না সংসার, না গৃহ, না সমাজ-সেভাবেই বাঁচবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সভ্য সমাজের অপাঙ্ক্তেয়রা। পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে-ধর্মে সমান মান-মর্যাদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ। বিশ্বাস করত, এই ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে। শুধু প্রশ্বাস নেওয়া আর নিশ্বাস ফেলা বাঁচার সমার্থক নয়। কিন্তু সত্যিই কি এভাবে বাঁচতে পারবে পৃথু ঘোষ? সে কি জানবে না, বড় বাঘের মতো বাঁচতে পারে না কোনও নরম মানুষ ? জন্ম থেকে আমৃত্যুকাল অগণিত নারী-পুরুষ-শিশুর হৃদয়ের, শরীরের দোরে-দোরে হাত পেতে ঘুরে-ঘুরে বেঁচে থাকাই মানুষের নিয়তি? এই পরিক্রমারই অন্য নাম মাধুকরী? এক আলোড়ন-তোলা কাহিনীর মধ্য দিয়ে জীবনের নতুন ভাষ্যেরই এক অসাধারণ ভাষারূপ এ-যুগের অন্যতম জনপ্রিয় কথাকার বুদ্ধদেব গুহর এই বিশাল, বর্ণময়, বেগবান উপন্যাস। এ শুধু ইঞ্জিনিয়ার পৃথু ঘোষের বিচিত্র জীবনকাহিনী নয়, নয় ‘উওম্যানস লিব’-এর মূর্ত প্রতীক তার স্ত্রী রুযার দ্বন্দ্বময় জীবনের গল্প, এমনকি, জঙ্গলমহলের অকৃত্রিম কিছু শিকড় খুঁজেফেরা মানুষের অজানা উপাখ্যানও নয়। এ-সমস্ত কিছুর মধ্য দিয়ে তবু এ-সমস্ত কিছুকে ছাপিয়ে ‘মাধুকরী’ এই শতকের মানুষের জীবনের যাবতীয় অভিজ্ঞতার ভিত্তিতে আগামী প্রজন্মের মানুষের সার্থকভাবে বেঁচে থাকার ঠিকানা। এই কারণেই বুঝি এ-উপন্যাস উৎসর্গ করা হয়েছে ‘একবিংশ শতাব্দীর নারী ও পুরুষদের’ হাতে। সাধারণ পাঠকের মন ও বুদ্ধিজীবী পাঠকের মনন-দু-তন্ত্রীতেই একসঙ্গে ঝঙ্কার তোলার উপন্যাস ‘মাধুকরী’। এর কাহিনী, ভাষা, স্টাইল, জীবনদর্শন, শ্লীলতা-অশ্লীলতার সীমারেখা-সবই নতুন। জীবনের প্রতি আসক্তি ও আসক্তির মধ্যে লুকিয়ে-থাকা বিতৃষ্ণাকে যে-চমকপ্রদ ভঙ্গিতে ছড়িয়ে দিয়েছেন বুদ্ধদেব গুহ, যে-নৈপুণ্যে বর্ণনায় এনেছেন সূক্ষ্মতা, যে-কুশলতায় ছোট-বড় প্রতিটি চরিত্রকে দেখিয়েছেন চিরে-চিরে, যে-দক্ষতায় দেশি-বিদেশি অজস্র কবিতার ব্যবহার-সে-সবই এক ভিন্নতর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে। বাংলা সাহিত্যে ব্যতিক্রমী সংযোজন ‘মাধুকরী’।

Weight 1.5 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New
4.8 4 ratings
  • 5 ★75%
  • 4 ★25%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 100% of ratings are 4 stars or more.

Summarised from 1 customer review

4 reviews for Madhukari || Buddhadeb Guha || মাধুকরী || বুদ্ধদেব গুহ

  1. – Aritra Das (verified owner)

    Love reading this book

  2. – Rupayan Ghosh (verified owner)

    Rated 4 out of 5 stars

  3. – Sucheta Dey (verified owner)

    Rated 5 out of 5 stars

  4. – Sagar C (verified owner)

    Rated without a comment

Only logged in customers who have purchased this product may leave a review.

Buddhadeb Guha
About the author

Buddhadeb Guha

A legendary Bengali novelist celebrated for his evocative, nature-infused stories of the wilderness and the iconic youth

Buddhadeb Guha was a master storyteller who uniquely blended the romance of the wilderness, forests, and tribal life into contemporary Bengali literature. A chartered accountant by profession and an accomplished classical singer, he is best known for creating the legendary adventurer character Rijuda and writing deeply emotional novels like Madhukari and Koeler Kaachhe. His works remain profoundly influential for their vivid atmospheric descriptions and distinct focus on the harmony between humans and nature.

View all 141 books →
Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed