0 0

Frequently bought together

Ektu Ushnatar Janno || Buddhadeb Guha || একটু উষ্ণতার জন্য || বুদ্ধদেব গুহ Koyeler Kache || Buddhadeb Guha || কোয়েলের কাছে  || বুদ্ধদেব গুহ Babli || Buddhadev Guha || বাবলি || বুদ্ধদেব গুহ
Total price: ₹770

নরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন অথচ চিরজটিল একটি বিষয়। সেই বিষয়কে যাঁরা বহুকোণ হীরকের মতো নানাদিক থেকে বিশ্লেষণের তীব্র আলো ফেলে দেখতে ভালবাসেন, শক্তিমান কথা শিল্পী বুদ্ধদেব গুহ তাঁদেরই একজন। প্রকৃতি যেমন তাঁর লেখায় প্রবল এক পটভূমি, প্রেমও তেমনই প্রধান এবং জোরালো এক অবলম্বন। এই প্রেম কখনও শরীরী, কখনও শরীরের ঊর্ধ্বে এক স্বর্গীয় অথচ জীবন্ত অনুভূতি। আধুনিক মানুষের প্রেমের সমস্যা আরও অনেক সামাজিক সমস্যার মতোই যে ক্রমশ সূক্ষ্ম ও বহুধাখণ্ডিত হয়ে উঠেছে বুদ্ধদেব গুহ তা জানেন। জানেন বলেই প্রেমের এত বিচিত্র, গভীর ও বহু বর্ণরূপ ফুটে ওঠে তাঁর রচনায়। তাঁর এই নতুন উপন্যাসের প্রধান চরিত্র আধুনিক এক লেখক, যার মানসিকসত্তা খুঁজে বেড়াত সর্ব-অর্থে এক নারীকে, এক প্রকৃত ও সম্পূর্ণ মেয়েকে। ভালবেসে বিয়ে করা স্ত্রী ক্রমশ সরে গিয়েছিল দূরে, তার সমস্ত অস্তিত্বকে পৌঁছে দিয়েছিল অনস্তিত্বে। এমনসময় জীবনে এল ছুটি। এক অনুরাগিণী পাঠিকা। ধু-ধু তৃষ্ণাতুর জীবনে ছায়া ঘেরাও রেসিসের মতো স্নিগ্ধ ভালবাসার নিমন্ত্রণ হয়ে, হিম হয়ে যাওয়া হৃদয়ে তাপ সঞ্চারিত করার প্রতিশ্রুতি হয়ে। কিন্তু সত্যি পারল কি? শেষ পর্যন্ত কি সত্যি সুখী হতে পারল সুকুমার? জীবন কি সরল এক অঙ্ক? না তা নয়। এই তীব্র গভীর আশ্চর্য প্রেমের উপন্যাসে জীবনের এক বড়ো সত্যকেই শেষাবধি আবিষ্কার করেছেন বুদ্ধদেব গুহ।

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
5.0 2 ratings
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — all 2 ratings are 5 stars. Customers are happy with the packaging.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 2 customer reviews

2 reviews for Ektu Ushnatar Janno || Buddhadeb Guha || একটু উষ্ণতার জন্য || বুদ্ধদেব গুহ

  1. – debsinghasachin (verified owner)

    ভীষণ ভালো বই। প্রেম যেমন আছে বিরহ ও আছে।

  2. – Aritra Das (verified owner)

    Packing was nice. It’s One of my favourite books

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Buddhadeb Guha

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now