এই সংকলনের কাহিনিরা দীর্ঘ সময় ধরে লেখা। ভিন্ন ভিন্ন সময়ে আর ভিন্ন ভিন্ন মানসিক অবস্থায়। তাই একটির সঙ্গে অন্যটির সাদৃশ্য যতটা, অমিল তার চেয়ে ঢের বেশি। কোথাও অতিপ্রাকৃতের ছায়া এসে বাস্তবকে প্রশ্ন করেছে, কোথাও বাস্তবের নির্মমতা অলৌকিকের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে। কোথাও একটি মাত্র সিদ্ধান্ত বদলে দিয়েছে বহু মানুষের জীবন, কোথাও কয়েক মিনিটের মধ্যে উন্মোচিত হয়েছে বহু বছরের গোপন সত্য। কীভাবে? সে বিচারের ভার আপনাদের উপরে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম



















Reviews
There are no reviews yet.