Frequently bought together

Khela Bhangar Khela || Abhik Dutta || খেলা ভাঙার খেলা || অভীক দত্ত Diner Seshe Khuner Deshe || Abhik Dutta || দিনের শেষে খুনের দেশে || অভীক দত্ত Aj Jyotshna Rate || Abhik Dutta || আজ জ্যোৎস্না রাতে || অভীক দত্ত
Total price: ₹542

আলাদা আলাদা সময়ে লেখা দুটো নভেলা নিয়ে এই বই। দুটো লেখার মধ্যে কোথাও একটা আত্মীয়তা আছে। ‘যেদিকে যায় রাস্তা’য় চারটে মানুষ, অনেকগুলো না-বলা কথা। এ এক মজার, তীক্ষ্ণ আর গোপনে মন ছুঁয়ে যাওয়া আখ্যান। প্রেম, সততা আর সম্পর্কের ভান নিয়ে লেখা এই গল্পে শেষ পর্যন্ত রাস্তাই ঠিক করে দেয় কে কোন দিকে যাবে। ‘খেলা ভাঙার খেলা’র প্রিয়ম একা থাকে, ঘুমের ওষুধ আর ঘি-ভাত নিয়ে। এক রাতে শহরে একটা ফ্লাইওভার ভেঙে পড়ে, আর পাশের বাড়ির এক অচেনা মহিলা তার দরজায় এসে দাঁড়ান। তারপর কী হয়, সেটা এখানে বলব না। শুধু এটুকু বলি, এই গল্পে কে কাকে কতটা চেনে, সেই প্রশ্নটা শেষ পাতা পর্যন্ত থাকুক, এটাই চেয়েছি। দুটো গল্পেই মানুষ কখনো কখনো নিজের অজান্তেই সত্যির মুখোমুখি হয়ে পড়ে। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো-না-কোনো খেলা চলে, আর একদিন সেটা ভাঙে। কারও ক্ষেত্রে ভাঙনটা মুক্তি আনে, কারও ক্ষেত্রে আরও গভীর অন্ধকার।

Weight 0.5 kg
Country Of Origin

India

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed