‘পিছন দিকেও সামনের একটা ছায়া আছে’—কবিতার মুখোমুখি হয়ে এই অনুভবে কোথায় যেন একটা আত্মচেতনার সুর লাগে। পিছনের সেই ছায়াপথ ধরে ক্রমশ ফিরে যেতে চাওয়া এক গভীর অন্তর্লীন জগতে, যেখানে ‘পিঁড়ি আর আসন দেখলেই ছায়াঘেরা সেই দালান মনে পড়ে’। কবি স্বপ্ন দেখেন, ‘নৈঃশব্দ্যের জাগরণে মুখর’ অন্ধকারে। আমরাও কি দেখি, নাকি, অনুভব করি শিরায় শিরায়!
কবি অকপটে জানান—‘কখনো কখনো কেউ এলেও/শূন্যতা থেকে যায়’। সেইসব অমেয় মুহূর্তে ‘আগুন ও আত্মা/বলে, পুনর্জন্ম হোক’। পূর্বসুরিদের প্রতি কবিকলম থেকে ঝরে পড়ে স্বীকারোক্তি—‘আমার জন্য রেখে গেছ/সাদা পাতায় অজস্র অক্ষর’।
যদি কখনো রোদ্দুর ওঠে কবি শুরু করবেন যাত্রা—‘যে পথে সকলে যায়/সে পথে নয়/আমি একটু ঘুরপথে যাব. . .’
যেতে যেতে আমরাও ভাবি—‘কিছু কি ফেলে যাচ্ছি?

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম










Reviews
There are no reviews yet.