প্রেম ভালোবাসা সমস্ত গল্পেই থাকে কোনো-না-কোনো মাধ্যমে। স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালোবাসা বা প্রেমই সবসময় গল্পের মূল কাহিনি হয়ে উঠতে পারে না। সমাজের যেকোনো কোণ থেকে কখন গল্প উঠে আসবে তা একমাত্র গল্পকার জানেন। রাস্তাঘাটের প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা দৃশ্য এক-একটা গল্প তৈরি করে। আর একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। প্রত্যেকটি গল্পই অন্যরকম, আলাদা। তেমনই কিছু অন্যরকম গল্প নিয়েই এই ‘১৪ টি অন্যরকম গল্প’।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম














Reviews
There are no reviews yet.