Frequently bought together

Total price: ₹301

পার্থ মুখোপাধ্যায়ের অনুভবে উত্তমকুমার। আপমর বাঙালি তথা ভারতবাসীর কাছে যিনি কিংবদন্তী, মহানায়ক, গুরু তাঁকে নিয়ে নানা অজানা কথা, স্মৃতি উজাড় করে দিয়েছেন একজন অনুজ শিল্পী। মহানায়কের সাথে কাজ করার প্রচ্ছন্ন গর্ববোধ যেমন ফুটে উঠেছে এই লেখায়, তেমনি লেখার পরতে পরতে ফুটে উঠেছে উত্তমকুমারের স্নেহধন্য হতে পারার আনুগত্য, শ্রদ্ধা ও ভালোবাসা।মহানায়ক তাঁর অনুজ শিল্পীকে সন্ধান দিচ্ছেন ভালো অভিনয় থেকে শুরু করে সুস্থ থাকার গোপন চাবিকাঠির। আগলে রাখছেন রূপালি দুনিয়ার নেতিবাচক ঝড়ঝাপ্টা থেকে। গ্রীনরুমে কাটাচ্ছেন একান্ত মুহূর্ত। ফুটবল হাতে আউটডোর শুটিং-এ বা উৎসবমুখর অন্দরমহলে মহানায়ক হয়ে যাচ্ছেন দাদা- পরমাত্মীয়। কথার পিঠে ছবিও আছে, শুটিং সেটের পাশাপাশি একান্ত ঘরোয়া মুহূর্তের। এসব অচেনা অজানা দিক নিয়েই ‘অচেনা উত্তম’।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed