বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় হর্ষবর্ধন-গোবর্ধন জুটি নিয়ে অজস্র কাহিনি লেখেন শিবরাম চক্রবর্তী। ছোটোগল্পের পাশাপাশি উপন্যাস, নাটক, চুটকি এমনকী ছড়াও তিনি রচনা করেছেন এই সিরিজে। ছোটোদের জন্য রচিত গল্পের পাশাপাশি প্রাপ্তমনস্ক লেখাও পাওয়া যায় বেশ কয়েকটি। কিন্তু লেখকের অন্য অনেক লেখার মতোই এই রচনাগুলিও বেশিরভাগ হারিয়ে যেতে থাকে কালের গর্ভে। ‘অমনিবাস’, ‘সমগ্র’ ইত্যাদি বিভিন্ন নামে পরবর্তীকালে যে বিভিন্ন সংকলন প্রকাশিত হতে থাকে তার সবই রয়ে যায় অসম্পূর্ণ। এমনকী ভিন্ন শিরোনামে সম্পূর্ণ বা আংশিকভাবে একই কাহিনিও সংকলিত হয় দুই মলাটের মধ্যে। শিবরাম চক্রবর্তীর বেশিরভাগ লেখার মতোই হর্ষবর্ধন-গোবর্ধনকে নিয়ে রচিত কাহিনিগুলির কোনো অনুমোদিত সংকলনগ্রন্থ ইতিপূর্বে প্রকাশ পায়নি। ‘বুক ফার্ম’ থেকে এই প্রথম সেইসমস্ত কাহিনি শিবরামের প্রকৃত উত্তরাধিকারীর অনুমতিসাপেক্ষে খণ্ডে খণ্ডে প্রকাশের উদ্যোগ নেওয়া হল।
রাখা হয়েছে শিবরাম-শৈল অবিচ্ছেদ্য জুটির স্বাক্ষরস্বরূপ শৈল চক্রবর্তীকৃত মূল অলংকরণগুলিও।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম





















– ABHISHEK CHATTERJEE (verified owner)
Rated 5 out of 5 stars
– ABHISHEK CHATTERJEE (verified owner)
Rated 5 out of 5 stars
– JOYDEEP SENSARMA (verified owner)
Rated 5 out of 5 stars