দেখা যায় না শোনা যায়-অশরীরী অলৌকিক। বিজ্ঞান বলে, ভূতপ্রেত বলতে কিছু নেই। ওগুলো সব আমাদের অবচেতন মনের কল্পনা মাত্র। তবে ভূতপ্রেতে বিশ্বাস না করলেও সারা বিশ্বে-এমনকী ভারতবর্ষেও রয়েছে এমন সব জায়গা যেখানকার ভৌতিক ক্রিয়াকলাপের আজও কোনো ব্যাখ্যা মেলেনি। ভানগড় কেল্লা, রাজস্থানের ভূত গ্রাম কুলধারা, সিমলার ভৌতিক টানেল থেকে শুরু করে কলকাতার আকাশবাণী ভবনের অশরীরী, রেস কোর্সের সাদা ঘোড়া বা হেস্টিংস হাউসের ভূত-প্রতিটি জায়গার সঙ্গেই জুড়ে রয়েছে অদ্ভুত সব কাহিনি যা শুনলে গা শিউরে উঠবেই।
এই বিশ্বে অনেক কিছু নিয়ে কৌতূহল অন্তহীন। রহস্য অনন্ত। অজানা অচেনা এই পৃথিবীর কতটুকু জানি? পৃথিবীর বিবিধ প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু স্থান, যেগুলোর রহস্য আজও মানুষের কল্পনা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। কোথাও হাজার বছরের পুরোনো পাথরের গোলকধাঁধা, কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত, কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর, আবার কোথাও নীল হ্রদের বিভীষিকাময় প্রাণী-এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। গবেষকেরা নিরন্তর চেষ্টা কারে চলেছেন, পর্যটকেরাও ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে। তবু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। এর বাইরে মৎস্যকন্যা থেকে ইয়েতি, চুপাকাবরা থেকে ভ্যাম্পায়ার-এই সব প্রাণীদের অস্তিত্ব নিয়ে মিথ থেকে বাস্তবের দোলাচলে আজও মানুষ খুঁজে ফেরে তাদের। এই পৃথিবীতেই রয়েছে কত অদ্ভুত সব প্রথা-কোথাও ভূতের সঙ্গে বিয়ে দেওয়া হয়, কোথাও ভূতের পুজো করা হয় আবার কোথাও ঝাঁকে ঝাঁকে জাটিঙ্গা পাখির দল আত্মহত্যা করে আগুনে ঝাঁপ দিয়ে। ভারতবর্ষ সহ সারা পৃথিবীর এই সব আধিভৌতিক জায়গার গল্প, রহস্যময় জায়গার গল্প, মিথ্যের আড়ালে সত্যির গল্প, রহস্যময় প্রাণীদের গল্প আর নানা রহস্যময় প্রথাদের গল্প নিয়ে দুই মলাটে এই বই। রহস্য যখন ইতিহাস থেকে ভুগোলে, বিজ্ঞান থেকে বিশ্বাসে, জনশ্রুতি থেকে বাস্তবে তা এই বইয়ের পাতায় পাতায়। এই বই লৌকিক না অলৌকিক, তাঁর বিচার করুক পাঠকরাই।
Ajo Rahasya, Ajo Bhoutik || Dr. Samudra Basu || আজও রহস্য, আজও ভৌতিক || ড. সমুদ্র বসু
4.4 5 ratingsOriginal price was: ₹400.₹300Current price is: ₹300.
সিমলার ভৌতিক টানেল থেকে শুরু করে কলকাতার আকাশবাণী ভবনের অশরীরী, রেস কোর্সের সাদা ঘোড়া বা হেস্টিংস হাউসের ভূত-প্রতিটি জায়গার সঙ্গেই জুড়ে রয়েছে অদ্ভুত সব কাহিনি যা শুনলে গা শিউরে উঠবেই।
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
| Weight | 0.5 kg |
|---|---|
| ISBN | |
| Language | |
| Publishing Year |
6 reviews for Ajo Rahasya, Ajo Bhoutik || Dr. Samudra Basu || আজও রহস্য, আজও ভৌতিক || ড. সমুদ্র বসু
Only logged in customers who have purchased this product may leave a review.
















– Suprio Mukherjee (verified owner)
Rated 5 out of 5 stars
– Somnath Banerjee (verified owner)
Rated 4 out of 5 stars
– SOURAV DAS (verified owner)
Rated 5 out of 5 stars
– Kaustav Manna (verified owner)
Rated 5 out of 5 stars
– SANDEEP SAHA (verified owner)
Rated 3 out of 5 stars
– Tamal Mandal (verified owner)
Rated 5 out of 5 stars