Frequently bought together

Aloukik Rate || Alak Dasgupta  Santanu Mitra || অলৌকিক রাতে   || অলক দাশগুপ্ত  শান্তনু মিত্র WhatsApp Image 2025-07-19 at 18.09.12 BANGLAR SERA BHOOTER GALPO || Abhirup Ghosh || Sumit Roy ||বাংলার সেরা ভূতের গল্প || অভিরুপ ঘোষ || সুমিত রায়
Total price: ₹607

সবুজে সবুজ চা-বাগান। নিঝুম, নিরিবিলি, শান্ত। সত্যিই কি তাই? নাকি রাত নামলে সেখানেই বেজে ওঠে ভয়ের দ্রিমি দ্রিমি? ক্ষয়াটে চাঁদের মুমূর্ষু জ্যোৎস্নায় পরিত্যক্ত বাংলোর রেলিং ধরে মাঝরাতে যে যুবতী আনমনে দাঁড়িয়ে থাকে, সে কে? কী চায়? অচেনা শব্দ তুলে রাতবিরেতে ঘরের দরজায় আঁচড় কাটে যে, সে কি বন্যপ্রাণী না অন্য পৃথিবীর কেউ? ভরা জ্যোৎস্নায় টলোমলো চা-বাগানের গা-ছমছমে পরিবেশ কি ভ্রান্তি ছড়ায় না সবটাই তন্ময়ের অবচেতন মনের কল্পনা?
নাগরিক ক্লান্তিতে ধ্বস্ত তন্ময় স্বেচ্ছায় ফিরে এসেছে সেই মায়াবী বাগানে, যেখানে কেটেছিল তার যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো। সে কি ফিরে পেল তার প্রার্থিত মানসিক শান্তি নাকি দমকা হাওয়ায় উড়ে এল এক ভয়াবহ সত্য — কোনো এক অলৌকিক রাতে? এখানে মেঘ। কখনো হাওয়া জোরে বয়। উড়ে উড়ে যায় অচেনা ভুবনের এক আবছা পর্দা …

প্রতিশোধস্পৃহায় ছটফট করছে সন্দীপ। ইন্ডিয়ান আর্মির প্রাক্তন কম্যান্ডো, বেপরোয়া দুঃসাহসী। বহু সফল সামরিক অভিযানের নিপুণতম হত্যাশিল্পী। নিখুঁত নিশানায় তুখোড়, চিতার মতো ক্ষিপ্র সন্দীপ আজ আরও একটি হত্যার নেশায় উন্মত্ত। একদিকে এমনই এক পেশাদার হত্যাকারী, অন্যপ্রান্তে সাদামাটা এক কলেজছাত্রী। হিংস্র শ্বাপদ নিঃশব্দে গুঁড়ি মেরে এগিয়ে যাচ্ছে হরিণের দিকে… আকাশে অভ্রকুচির মতো অসংখ্য তারা, কুলুকুলু বয়ে যায় স্বচ্ছতোয়া কোনো স্রোতস্বিনী, উন্মনা বাতাস, বড়ো মন খারাপ করা রাত। ঘাতক দরজার ঠিক ওপারে পৌঁছে গেছে … সোনালি কি পারবে এক অমোঘ মৃত্যুর বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে …

Weight 0.5 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New
3.0 2 ratings
  • 5 ★50%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★50%

2 reviews for Aloukik Rate || Alak Dasgupta Santanu Mitra || অলৌকিক রাতে || অলক দাশগুপ্ত শান্তনু মিত্র

  1. – animeshbarui143 (verified owner)

    ফালতু ফালতু একদম ফালতু! কমিকের আর্ট স্টাইলটা যথেষ্ট ভালো,কিন্তু গল্প দুটো একেবারেই জঘন্য।
    আমার সত্যি মনে হচ্ছে ২০০ টাকা দিয়ে বইটা কিনে ঠকে গেলাম।

  2. – Rajiv Banerjee (verified owner)

    Rated without a comment

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 268 books →

Recently Viewed