Frequently bought together

Amar Thakumar Didimar Ranna || আমার ঠাকুমার দিদিমার রান্না BANGLA LIKHUN NIRBHOYE NIRBHUL || বাংলা লিখুন নির্ভয়ে নির্ভুল Mahadebi Durga || Shibendu Manna
Total price: ₹562

এই বইয়ের নামই বলে দিচ্ছে, এক পরম্পরা এবং উত্তরাধিকার সযত্নে পরিবেশিত হয়েছে এখানে। ঠাকুমা-দিদিমাদের আমলের অনেক কিছুই হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার মধ্যে রন্ধনশিল্প অন্যতম। লেখিকা সেই ফেলে-আসা দিনের রান্না-বান্না খুঁজেপেতে পরমযত্নে সাজিয়ে দিয়েছেন এই গ্রন্থে। ভাবলে আশ্চর্য মনে হয়, বাঙালি রমণীরা কয়লা কিংবা কাঠের আঁচে সে-সময় রান্না করেছেন চিঁড়ের মালাইকারি, কমলালেবু দিয়ে কইমাছ কিংবা আমকাসুন্দি দিয়ে ইলিশমাছের অম্বল। চমৎকার খোয়া ক্ষীরের মাংস কিংবা তরমুজের তরকারি। সে-যুগের দিল্লি-সিমলার সাহেবি, লখনৌয়ের নবাবি এবং বাংলার সাবেকি রান্নার এক বিস্তৃত জগতের ছবি এ বইয়ের পাতায় পাতায়। আবার এ যুগের স্বাস্থ্যসচেতন মানুষের উপযোগী করে এবং রান্নাঘরের নানান সীমাবদ্ধতার কথা মনে রেখে প্রতিটি পদ কীভাবে রাঁধতে হবে তাও অনুপুঙ্খ বলেছেন লেখিকা। পোলাও-বিরিয়ানি, লুচি-পরটা, মাছ-মাংস-নিরামিষ, জলখাবার-মিষ্টি মিলিয়ে প্রায় দুশোটি পদের এক জমজমাট আয়োজন এ-কালের রন্ধনপটীয়সীদের জন্য।

 

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed