‘এখন আমি … করব শুধু পড়া পড়া খেলা’। এই পড়া-র বদলে ‘পড়ানো’ বসালে কেমন হয়? ঠিকই তাই।
লেখকের কলমে আঁকা হল এক মুঠো ঝলমলে রোদ্দুরের কাহিনি। পড়তে বসার চোখ রাঙানো ইশারার থেকে যেখানে একগুচ্ছ তরতরে প্রাণের কলকলানির দাবি অনেক বেশি তাজা। কাজের চেয়ে খেলার মজাই যেখানে ফার্স্ট প্রায়োরিটি।
ইশকুলের একটু উঁচু ক্লাসে বা কলেজ-জীবনে হাতখরচা চালাতে বাঙালি ছেলেমেয়েদের চিরকালীন ভরসা টিউশানি। সেই টিউশানির প্রথম ছাত্রী দেবারতির পরিশ্রমী সাফল্যের আনন্দ-অনুভব, ছটফটে ফুটকিকে ম্যানেজ করে টাস্ক করানো, অমনোযোগী মনোজের মধ্যে প্রকৃতিপ্রেমী অন্য এক মনোজকে খুঁজে পাওয়া; এক-একটা মুক্তোবিন্দু যেন।
দেবারতি-র থেকে হাতেখড়ি হয়ে ফুটকি, পরমা, মনোজ আর আরও কয়েক জনকে ‘ডজ’ করে, পার্থ-অনীশ-শংকর-তিড়িং-এর দলকে ‘ট্যাকল’ করে যে খেলা থামে এসে শালু-র গোলপোস্টের সামনে, সে-খেলার ‘রানিং কমেন্ট্রি’-তে পাঠককে মজিয়ে রাখতে চলে এল_ অনমিত্রর পাঠশালা।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম















– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars
– Sandip Karmakar (verified owner)
Rated 5 out of 5 stars