0 0

Frequently bought together

ANCHARHATI JANGALER BAGH || RATANTANU GHATI Khelaghorer Dake || Arpita Sarkar || খেলাঘরের ডাকে || অর্পিতা সরকার Panchogram  || Tarashankar Bandhopadhyay || পঞ্চগ্রাম || তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Total price: ₹708

রতনতনুর লেখা কিশোরদের গল্পগুলো ছোটদের মনে হীরকখণ্ডের মতো রং ছড়ায়৷ এই সংকলনের পনেরোটি গল্প পনেরো রকমের৷ প্রথমটি গা ছমছমে আঁচড়হাটি জঙ্গলে বাঘের মুখোমুখি হওয়ার গল্প৷ চারবন্ধু মিলে জঙ্গলে বাঘ দেখতে যাওয়ার একটা টিম তৈরি করেছে৷ ওদের টিমের উপর হঠাৎ সেদিন ঝাঁপিয়ে পড়ল মস্ত একটা বাঘ৷

তিতাই আর মিঠি দু’বোন৷ তাদের নতুন অসুখ হয়েছে— কোনও দরকারি কথা মনে থাকে না৷ গ্রামের মোড়লের কাছে গিয়ে বলল সে কথা৷ মোড়ল বললেন, শুনেছি ওরকম একটা অসুখ নাকি বিদেশ থেকে আমাদের দেশেও এসেছে৷ অসুখটা মানুষের ভিতর থেকে মনটাই চুরি করে নেয়৷ তিনি বললেন, ওদের জন্যে একটা মন তৈরির মেশিন বানিয়ে দেবেন৷

অয়তি পড়ে ক্লাস থ্রি-তে৷ পনেরোই আগস্ট অয়তির জন্মদিন৷ কোভিডের জন্যে দোকানে কিছুই কিনতে যাওয়া হয়নি৷ ওই দিন সকালে বন্ধুপাখিটা ঠোঁটে করে আনল কাগজে মোড়া একটা কিছু৷ অয়তির বাবা মোড়কটা খুলে চেঁচিয়ে উঠলেন, ‘আরে! কাগজের তৈরি এ তো আমাদের রঙিন জাতীয় পতাকা!’

এরকম পনেরোটি গল্প পড়তে পড়তে ছোটদের মন ভাল হয়ে উঠবে৷ তারা ডেকে-ডেকে বন্ধুদের বলবে এই বইয়ের গল্পগুলো পড়তে!

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Ratantanu Ghati

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now