Frequently bought together

Anweshon O Bishleshon 2 || Allen Ginsberg || অন্বেষণ ও বিশ্লেষণ ২ || অ্যালেন গিন্সবার্গ Istahar Sankalan : A Collection Of Bulletins||Moloy Choudhury||ইস্তাহার সংকলন : হাংরি আ সময়ে লিখিন্দোলনেরত||মলয় রায়চৌধুরী Nisangatar Shatabarsha || Gabriel Garcia Marquez || Translated BY Tarun Kumar Ghatak || নিঃসঙ্গতার শতবর্ষ || গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
Total price: ₹910

বাঙালি পাঠকের দরবারে বিট জেনারেশন-এর প্রধানতম কবি আরউইন অ্যালেন গিন্সবার্গ (জুন ৩, ১৯২৬ – এপ্রিল ৫, ১৯৯৭)-এর প্রয়োজন যে এখনও রয়েছে, সেই বোধ থেকেই এই সংকলন। গিন্সবার্গ লেখালিখির জন্য পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর সময় ভারতীয় ধর্ম, আধ্যাত্মবাদ ও বৌদ্ধধর্মের প্রতি অ্যালেন গভীরভাবে আকৃষ্ট হন। ভারতে থাকাকালীন গিন্সবার্গ সবচেয়ে বেশিদিন ছিলেন কলকাতায় এবং এখানকার কবি ও লেখকদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। ‘কৃত্তি বাস’ গোষ্ঠীর সুনীল, শক্তি, সন্দীপন ছাড়াও তাঁর সঙ্গে হাংরি জেনারেশন-এর কবি সমীর ও মলয় রায়চৌধুরীর হৃদ্যতা গড়ে ওঠে 1 ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, গিন্সবার্গ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়ান। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামে একটি দীর্ঘকবিতা লেখেন। বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটির গীতিরূপ কনসার্টে গেয়ে তাঁরা বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ সংগ এহ করেছিলেন। এই সংকলনে অ্যালেনের ব্যক্তিজীবন, কলকাতার লেখককবিদের সঙ্গে ঘনিষ্ঠতা ও তাঁর লেখালিখি বিশ্লেষণ করেছেন তাঁর সমসাময়িক ও পরবর্তী প্রজন্মের বিশিষ্ট বাঙালি লেখককবিরা। অ্যালেন গিন্সবার্গের বেশ কিছু কবিতা ছাড়াও তাঁর বিখ্যাত কবিতা ‘হাউল’, ‘আমেরিকা’, ‘ক্যাডিশ’, ‘সেপ্টেম্বর অন যশোর রোড’-এর বঙ্গানুবাদ এই সংকলনের উল্লেখযোগ্য সংযোজন।

Weight 0.5 kg
Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.