Frequently bought together

Anya Kathay || Jhumpa Lahiri || অন্য কথায় || ঝুম্পা লাহিড়ী ABANTHAKUR || SOUMYAKANTI DUTTA || অবনঠাকুর || সৌম্যকান্তি দত্ত Europeoder Chokhe Kolkata || Nirbed Ray
Total price: ₹1238

অন্যতম সর্বাধিক-বিক্রীত এবং পুলিৎজ়ার পুরস্কারজয়ী লেখকের শক্তিশালী কলমে প্রথম বাস্তবভিত্তিক বই— “একজন লেখকের ভাষাগত আত্ম-অন্বেষণের একটি সৎ, চিত্তাকর্ষক এবং গতিশীল বিবরণী।”— Kirkus Reviews (starred)  ‘ইন আদার ওয়ার্ডস’ একটি উন্মোচন। অন্তরবস্তুর বিচারে এটি একটি প্রেমের গল্প— এক লেখকের একটি অন্য ভাষার প্রতি দীর্ঘ এবং সময়বিশেষে কষ্টকর পূর্বরাগ, আর এক তীব্র আবেগ যা আচ্ছন্নতার সীমা স্পর্শ করে। কলেজ শেষের পর ফ্লোরেন্স ভ্রমণকালে ইতালীয় ভাষার প্রতি ভালবাসা ঝুম্পা লাহিড়ীকে প্রথম আঁকড়ে ধরে এবং বেসামাল করে দেয়। তার পর যদিও ঝুম্পা বহু বছর ধরে ইতালীয় ভাষা শিখেছেন, তাঁর মনে হয়েছে সেই ভাষার উপর প্রকৃত দখল যেন তাঁর কাছে অধরাই থেকে গেছে। এই ভাষায় পুরোপুরি নিমজ্জিত হতে তিনি সপরিবার রোমে গিয়ে বাস করার সিদ্ধান্ত নেন। একটি নতুন ভাষা এবং বিশ্বকে আপন করে নেওয়ার জন্য অগ্নিপরীক্ষা দিতেও রাজি ছিলেন তিনি। সেখানে তিনি পড়তে এবং লিখতে শুরু করেন শুধুমাত্র ইতালীয় ভাষাতেই। ‘ইন আদার ওয়ার্ডস’ ইতালীয় ভাষায় লেখা একটি আত্মজৈবনিক বই, যা অন্য একটি ভাষায় নিজেকে প্রকাশ করার প্রশিক্ষণ ও প্রচেষ্টার স্বরূপ উদ্ঘাটন করে, একজন লেখকের তাঁর পক্ষে নতুন একটি ভাষা খুঁজে নেওয়ার অভিযাত্রার কাহিনি তুলে ধরে। দ্বিভাষিক ধরনে লেখা সম্পূর্ণ মৌলিক এই বইটি ভাষাগত কিংবা অন্যান্য নির্বাসনের কথাও তুলে ধরে। ভ্লাদিমির নবোকভের পরবর্তী সময়ে এমন বিস্ময়কর আত্ম-প্রতিফলন এবং নিজেকে পর্যালোচনা ও পুনরাবিষ্কারের উদ্দীপনাপূর্ণ বর্ণনা— এমন গভীরতা আর স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে আর কাউকে দেখা  যায়নি।

ঝুম্পা লাহিড়ী

ঝুম্পা লাহিড়ী পূর্বতন তিনটি কাল্পনিক উপাখ্যানের লেখক: ইন্টারপ্রেটার অফ ম্যালাডিজ, দ্য নেমসেক এবং সাম্প্রতিকতম, দি আনঅ্যাকাস্টমড আর্থ। পুলিৎজার প্রাইজ, পিইএন হেমিংওয়ে অ্যাওয়ার্ড ও দ্য ফ্র্যাঙ্ক ও কনর ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড বিজেতা। তিনি গুগেনহাইম ফেলোশিপ পেয়েছেন। ২০১২ সালে তিনি আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স-এও অর্ন্তভুক্ত হয়েছেন।
Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now