জনপ্রিয় গোয়েন্দাপীঠ সিরিজের অবস্থান কাল্পনিক ডিটেকটিভ ফিকশনের সম্পূর্ণ বিপ্রতীপে। বাস্তবের বিবিধ অপরাধ-কাহিনি এবং তার তদন্তপথের নানা চড়াই-উতরাইয়ের নেপথ্যকথা এই সিরিজকে করে তুলেছে জীবন এবং সময়ের এক বিশ্বস্ত দলিল। থ্রিলারধর্মী উপস্থাপনা এবং স্বাদু গদ্যের মিশেলে যা হয়ে উঠেছে আরও আকর্ষক। সিরিজের নবতম নিবেদন, ‘আরও একবার গোয়েন্দাপীঠ’-ও ব্যতিক্রম নয়। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের নির্মেদ লেখনীতে এই বইয়ে উঠে এসেছে সাতটি রোমহর্ষক মামলার টানটান আখ্যান। মালদার কালিয়াচকে অকল্পনীয় পদ্ধতিতে একই পরিবারের চারজনকে খুনের রুদ্ধশ্বাস কাহিনির পাশাপাশিই স্থান পেয়েছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কাঙ্ক্ষিত নারীর প্রেমিককে নৃশংসতম খুনের ইতিবৃত্ত। বছর দেড়েক আগে ফরাক্কায় এক নাবালিকার খুন এবং গণধর্ষণের ঘটনায় কীভাবে নজিরবিহীন দ্রুততায় অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করেছিল রাজ্য পুলিশ, তার প্রামাণ্য ধারাবিবরণী লিপিবদ্ধ হয়েছে ‘Police Procedural’ গোত্রভুক্ত এই বইয়ে।‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে সাইবার-জালিয়াতদের কাছে সর্বস্ব খোওয়ানো মানুষের সংখ্যাটা সাম্প্রতিক অতীতে ক্রমবর্ধমান। রানাঘাটের একটি মামলায় কীভাবে এই জালিয়াতির শিকার হয়েছিলেন এক বৃদ্ধ সহনাগরিক, এবং কোন পদ্ধতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন’জন জালিয়াতকে গ্রেফতার করে তাদের শাস্তিবিধান করেছিল পুলিশ, এ বইয়ে রয়েছে তার সবিস্তার ঘটনাক্রম।ছয়টি বাস্তব কাহিনি ছাড়াও এ বইকে সমৃদ্ধ করেছে কল্পনার গোয়েন্দা আর বাস্তবের গোয়েন্দাদের তফাত নিয়ে একটি সুখপাঠ্য নিবন্ধ। ব্যক্তিগত অভিজ্ঞতা-সঞ্জাত যে নিবন্ধে লেখক দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরেছেন অপ্রিয় সারসত্য: ডিটেকটিভ ফিকশনে শখের গোয়েন্দা হলেন Artist, আর পুলিশ Artisan মাত্র।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.











– Ankush Mahapatra (verified owner)
Rated 5 out of 5 stars
– Sumit Dutta (verified owner)
Rated 4 out of 5 stars
– TATHAGATA PATRA (verified owner)
Very good service