Frequently bought together

Ascharya Dwip || Kuldaranjan Roy || আশ্চর্য দ্বীপ || কুলদারঞ্জন রায় Gandhi Hatya Keno ? || Soumya Basu || গান্ধী হত্যা কেন ? || সৌম্য বসু Sekaler Goyenda Golpo (Vol - 2) || সেকালের গোয়েন্দা গল্প (খণ্ড - ২)
Total price: ₹1355

বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদগুলি যাঁরা বাংলা ভাষায় সার্থক অনুবাদ করে দেশের ছেলেমেয়েদের হাতে দিয়েছেন, তাঁদের মধ্যে কুলদারঞ্জন রায় একজন পথিকৃৎ। উপন্যাসটি ধারাবাহিক আকারে প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ ১৩৩২ সালে ত্রয়োদশ বর্ষ ১ম সংখ্যা থেকে। সেই সঙ্গে জুল ফিহা-র মূল অলংকরণগুলিও প্রকাশিত হয়েছিল। পরে লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের সম্পাদনায় সন্দেশে বৈশাখ ১৩৭১ থেকে চৈত্র ১৩৭৩ অবধি উপন্যাসটি ধারাবাহিক আকারে পুনঃপ্রকাশিত হয়েছিল। কয়েকটি অলংকরণ করেছিলেন সত্যজিৎ রায়।

কল্পবিশ্বের এই সংস্করণে বানান এবং উচ্চারণ অপরিবর্তিত রাখা হয়েছে। জুল ফিহা-র ১৫২টি অলংকরণ পুনরুদ্ধার করা হয়েছে। এই উপন্যাসে আঁকা ছবিগুলোকে অনেক সমালোচকই তাঁর শ্রেষ্ঠ কাজ হিসেবে চিহ্নিত করেছেন। ছবিগুলি অনেক পুরোনো হওয়াতে হয়তো সবগুলি স্পষ্ট নয়। তবে মূল গল্পের স্বাদ নেওয়ার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামপত্রের শীর্ষচিত্রটির সঙ্গে পরিশিষ্টেও রাখা হয়েছে সন্দেশে প্রকাশিত সত্যজিৎ রায়ের অলংকরণগুলি। এছাড়াও পরিশিষ্টে যোগ করা হয়েছে লেখক, অনুবাদক এবং অলংকরণশিল্পীর সংক্ষিপ্ত জীবনী। বইটির পুস্তানিতে রয়েছে বাংলায় আশ্চর্য দ্বীপের ম্যাপ।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed