পুরাণ ও মহাকাব্যের কাহিনিগুলো আমাদের চেনা, অথচ অচেনা। আমরা হয়তো তাদের নাম জানি, কিছু চরিত্রের সঙ্গে পরিচিতও, কিন্তু সত্যিকারের গভীরে প্রবেশ করতে চাই না। ভাষার কঠিন বুনোট, অতিপ্রাকৃত ঘটনার আবরণ, কিংবা একে নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়ার প্রবণতা আমাদের এই আখ্যানগুলোর মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয়। আমরা ধরে নিই, এগুলো বাস্তব হতে পারে না — এগুলো শুধুই গালগল্প, প্রাচীন মানুষের অবচেতন মন থেকে উঠে আসা অলীক কাহিনি।

কিন্তু সময় কি সত্যিই এত সরলরৈখিক? ইতিহাস কি কেবল দলিলের পাতায় বন্দি?
যদি এই আখ্যানগুলিকে নতুনভাবে দেখি — যদি যুক্তির সূক্ষ্ম আলো ফেলে তাদের বিশ্লেষণ করি, তাহলে কি সম্ভাবনার নতুন দরজা খুলে যেতে পারে না? — হয়তো তখন এই কাহিনিগুলো শুধুই রূপকথা থাকবে না, বরং হয়ে উঠবে এক ভিন্ন বাস্তবতার দর্পণ, যেখানে অতীত ও বর্তমান এক সূত্রে বাঁধা।
এই গ্রন্থের আটটি কল্প-কাহিনি সেই চিরচেনা আখ্যানগুলির এক নবতর রূপ। এখানে পৌরাণিক কাহিনি শুধু পুনর্নির্মাণ হয়নি, বরং যুক্তি ও বাস্তবতার এক সূক্ষ্ম বুননে নতুন ব্যাখ্যা পেয়েছে। চিরকালীন গল্পগুলোকে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে পাঠ করার এই প্রয়াস আমাদের ভাবতে শেখাবে — যা আমরা মিথ বলে এড়িয়ে গেছি, তার মধ্যেই হয়তো লুকিয়ে আছে এক বিস্মৃত বাস্তবতার প্রতিচ্ছবি।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Publisher

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed