তামিলনাডুর জনপ্রিয় সাহিত্যিক এরা নটরাজনের জন্ম ১৯৬৪ সালের ৮ ডিসেম্বর তামিলনাডুর লালগুড়িতে। পদার্থবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, মনোবিদ্যা ও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ১৯৯৬ সালে তিনি চেন্নাইয়ের ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এবং ১৯৯৯ সালে কুড্ডালোরের কৃষ্ণস্বামী মেমোরিয়াল ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর লেখা ছোটো বই আয়েশা শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে অসামান্য আলোড়ন সৃষ্টি করার পর তিনি সমগ্র তামিলনাডুতে ‘ আয়েশা নটরাজন’ নামেই বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। ২০১৮ সাল পর্যন্ত তামিল ভাষায় আয়েশা-র এক লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে বইটির ২৩তম সংস্করণ প্রকাশিত হয়। এটি একটি কৌতূহলী কিশোরী ছাত্রীর গল্প কিন্তু শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়। সমানভাবে অভিভাবক- অভিভাবিকাদের এবং বিশেষভাবে শিক্ষক-শিক্ষিকাদের অতি প্রয়োজনীয় একটি বই। যে শিক্ষকরা আয়েশা পড়বেন, তাঁরা তাঁদের ছাত্রছাত্রীদের এবং নিজেদের পেশাকে নতুন করে ভালোবাসতে শুরু করবেন। যে বাবা-মায়েরা আয়েশা পড়বেন, তাঁরা বুঝতে পারবেন-সন্তানের প্রকৃত অগ্রগতি পরীক্ষার ফলাফলে নয়, জ্ঞান অর্জন ও জ্ঞান নির্মাণের মধ্যে। আর যে শিশুরা আয়েশা পড়বে, তারা প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করতে শিখবে। আর সেই প্রশ্নই তাদের শেখাবে-কীভাবে শিখতে হয়।
Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Language

Pages

Publisher

Publishing Year

Binding

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Ayesha || Era Natarajan || আয়েশা || এরা নটরাজন
₹40

Only 5 left in stock